ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১০ মিনিট তেজপাতা পোড়ালে যে উপকার পাবেন

আকাশ নিউজ ডেস্ক:

অনেক কাল ধরেই তেজপাতা বিভিন্ন রোগের নিরাময়কারী ও স্বাস্থ্যকর ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তেজপাতা শুধু খাওয়াতেই নয়, পোড়ালেও নাকি অনেক উপকার পাওয়া যায়। এমনটিই জানাচ্ছে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট ‘হেলদি ফুড ট্রিকস’। ওই ওয়েবসাইটের এক প্রতিবেদনে তেজপাতা পোড়ানোর ফলে যে উপকারিতা পাওয়া যায় সেগুলোই তুলে ধরা হয়েছে।
সেই প্রতিবেদনে বলা হয়েছে, একটি ছাইদানিতে কয়েকটি তেজপাতা নিয়ে ১০ মিনিট ধরে পোড়ানোর ফলে এতে পাতা যেমন পুড়বে, তেমনই পুড়বে এর মধ্যে থাকা অপরিহার্য তৈল উপাদানও। তেজপাতা পোড়ালে ধীরে ধীরে ঘরে সুগন্ধ ছড়িয়ে পড়ে। এই ভেষজ গন্ধ মনকে সতেজ করে দেবে। এটি মন-শরীরকে যেমন প্রশমিত করতে সাহায্য করে, তেমনই এতে মানসিক চাপ ও উদ্বেগও কমবে।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, তেজপাতার মধ্যে রয়েছে পিনেনে ও সাইনিয়ল নামে দুটি উপাদান। রয়েছে তৈল উপাদান। এর মধ্যে রয়েছে সাইকো-অ্যাকটিভ পদার্থ। পাশাপাশি, এতে রয়েছে জীবাণুনাশক, ডিওরেটিক, সিডেটিভ ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। এগুলো স্বাস্থ্যের জন্য উপকারী। এটি মন-মেজাজকে ভাল করে, সঙ্গে তেজপাতা পাকস্থলীর ফ্লু নিরাময়েও সাহায্য করে। তেজপাতার তেল দিয়ে ম্যাসেজ করলে মাথাব্যথা কমে।
ভারতীয় উপমহাদেশে তেজপাতাকে মসলা হিসেবে ব্যবহার করা হয়। রান্নার স্বাদ বাড়াতে ও সুগন্ধ আনতে এর ব্যবহার করা হয়। ইউরোপীয় বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে, প্রাচীন গ্রিক ও রোমানরা তেজপাতাকে পবিত্র ওষুধ হিসেবে ব্যবহার করতো। বিভিন্ন সমস্যার সমাধানে তেজপাতাকে অপরিহার্য বলে ধরা হয়।
Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১০ মিনিট তেজপাতা পোড়ালে যে উপকার পাবেন

আপডেট সময় ১১:১৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭