ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

মুখে দুর্গন্ধ ও মাড়ির রক্তপাত প্রতিরোধে লাল মরিচ

আকাশ নিউজ ডেস্ক:

লাল মরিচ ঝালে ভরপুর একটি খাবার। খাবারের স্বাদ বাড়াতে এবং খাবারকে রঙিন করতে লাল মরিচের জুড়ি নেই। এর মধ্যে রয়েছে ক্যাপসেচিন, ভিটামিন-সি, এ, বি৬ ও ই, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, আয়রন, ফ্লাভোনেয়ড ও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। লাল মরিচের রয়েছে অনেক স্বাস্থ্যকর গুণ।জেনে নিন লাল মারিচের স্বাস্থ্যকর গুণের কথা:

১. লাল মরিচ দাঁতের স্বাস্থ্য ভালো রাখে। লাল মরিচ মুখের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে। এটি মাড়ির রোগ প্রতিরোধ করতে কাজ করে। এটি দাঁতে ব্যথা, মুখে দুর্গন্ধ, মাড়ির রক্তপাত প্রতিরোধে কাজ করে। এক থেকে দুই ফোঁটা লাল মরিচের গুঁড়া নরম ব্রাশে লাগান। এটি দিয়ে দাঁত ব্রাশ করুন। পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিন দিন এটি করতে পারেন।

২. মাইগ্রেনের ব্যথা প্রতিরোধ করে লাল মরিচ। লাল মরিচ শরীরের বিভিন্ন জায়গার ব্যথা দূর করতে কাজ করে। এর মধ্যে থাকা উপাদান ক্যাপসেচিনের মধ্যে রয়েছে ব্যথা রোধ করার উপাদান। এটি মাইগ্রেনের কারণে হওয়া মাথাব্যথা প্রতিরোধে করে।

৩. লাল মরিচ ঠান্ডা প্রতিরোধে কাজ করে। সর্দি-কাশি প্রতিরোধে লাল মরিচ বেশ উপকারী। এটি নাকের বন্ধ ভাব কমায়।

৪. লাল মরিচ গাঁটব্যথা কমায়। এর মধ্যে থাকা উপাদান ক্যাপসেচিনের মধ্যে রয়েছে প্রদাহরোধী বিষয়। এটি গাঁটব্যথা দূর করে এবং প্রদাহ কমায়।

৫. এটি ওজন কমাতে সাহায্য করে। গবেষণায় বলা হয়, লাল মরিচ শরীরে মেদ জমতে দেয় না। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিনের খাবারের সঙ্গে খেতে পারেন লাল মরিচ। তবে খেয়াল রাখবেন, কোনো কিছুই অতিরিক্ত খাওয়া ভালো নয়, লাল মরিচের যত ভালো গুণ থাকুক না কেন, সেটা খাওয়ার আগে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নেবেন।

৬. ত্বকের রোগ সোরিয়াসিসে ভালো কাজ করে লাল মরিচ। সোরিয়াসিস এমন একটি রোগ, যা সাধারণত সারে না। এই রোগে ত্বকের মধ্যে মাছের আঁশের মতো হয়। তবে কিছু জিনিস রয়েছে, যেগুলো সোরিয়াসিস কমিয়ে রাখতে পারে। মরিচে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহরোধী উপাদান। এটি সোরিয়াসিসের লক্ষণগুলো কমাতে কাজ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

মুখে দুর্গন্ধ ও মাড়ির রক্তপাত প্রতিরোধে লাল মরিচ

আপডেট সময় ১১:১২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭