ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাস্ট গঠন ও পরিচালনায় কোনো অনিয়ম হয়নি: খালেদা

অাকাশ জাতীয় ডেস্ক:

জিয়া অরফানেজ ট্রাস্ট গঠন ও পরিচালনায় কোনো অনিয়ম হয়নি বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালতে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে এ কথা বলেন তিনি।

আত্মপক্ষ সমর্থন বক্তব্যে এক পর্যায়ে খালেদা জিয়া আরেক দিন সময় চাইলে আদালত ২৩ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেন। এর আগে সকাল ১১টা ৪০ মিনিটে আদালতে পৌঁছেন তিনি। আত্মপক্ষ সমর্থন বক্তব্যে খালেদা জিয়া বলেন, ‘জনগণ থেকে বিচ্ছিন্ন করতে এসব মামলা।’

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘এতিম খানা স্থাপনের জন্য সৌদি আরব অনুদান দেয়। সে সময় আমার কোনো সংশ্লিষ্ট ছিল না। তাৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ এস এম মোস্তাফিজুর রহমান এ প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন। তিনি সব কিছু জানতেন।’

তিনি আরও বলেন, ‘কুয়েতের দেওয়া অনুদান দুই ভাগ করে দুটি ট্রাস্টে দেওয়া হয়। এক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি।’

খালেদা জিয়া বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার বা অন্য কারও লাভবান হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। দুটি ট্রাস্টে আমি কোনো পদে ছিলাম না এখনও নেই।’ তিনি বলেন, অনুদানের অর্থ আনা ও বিতরণে সঙ্গে ব্যক্তিগতভাবে তৎকালীন প্রধানমন্ত্রী হিসাবে আমার কোনো প্রকার সম্পৃক্ততা ছিল না।’

পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালতে মামলা দুটির বিচারকাজ চলছে। মামলা দুটির মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য রাখেন।

গত ১৫ জুলাই খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর ১২ অক্টোবর আদালত খালেদার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তিন মাস চিকিৎসা শেষে দেশে ফেরার পরদিন ১৯ অক্টোবর দুই মামলায় আত্মসমর্পণ করে জামিন পান খালেদা জিয়া। ওইদিন তিনি অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে বক্তব্য দেন। এরপর ২৬ অক্টোবর, ২ ও ৯ নভেম্বর বক্তব্য দেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ট্রাস্ট গঠন ও পরিচালনায় কোনো অনিয়ম হয়নি: খালেদা

আপডেট সময় ০২:৩১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭