ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

মসজিদে নববির খাদেম বাংলাদেশী খলিল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কত মানুষ কত রকমের পেশা বেছে নেন। এর মধ্যে কেউ কেউ আছেন অনেকটাই ব্যতিক্রম। তেমনই এক খেদমতের পেশায় নিয়োজিত মো: খলিলুর রহমান। পবিত্র মদিনা শরিফের মসজিদে নববিতে প্রায় ১৭ বছর ধরে তিনি খাদেম হিসেবে কর্মরত আছেন।

আমার আদি ঢাকার বাল্যবন্ধু হাজী মো: শাহ আলমের দেয়া ফোন নম্বরের সূত্র ধরে তার সাথে সাক্ষাৎ হয় মসজিদে নববিতে। তারপর পরিচয়। প্রথম দিন তিনি আমাকে বিশেষ ব্যবস্থায় রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার সুযোগ করে দেন। সেই থেকে আলাপচারিতা।

ভদ্রলোকের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ভুকতা গ্রামে। দুই মেয়ের জনক খলিলুর রহমান সদা হাস্যোজ্জ্বল। দায়িত্ব পালনের পাশাপাশি তিনি হাজীদের মসজিদে নববির বিভিন্ন উল্লেখযোগ্য স্থাপনা এবং ইতিহাস তুলে ধরেন, যা হাজীদের জন্য পরম পাওয়া। কারণ, না জেনে আমল করার চেয়ে জেনে আমল করার মধ্যে অনেক বেশি তৃপ্তি বোধ করা যায়। হাজীদের জানার স্বার্থে তিনি এ কাজটা বেশ খুশিমনেই করে থাকেন।

খলিলুর রহমানকে যখন জিজ্ঞাসা করলাম, দেশ ছেড়ে এ বিদেশের বাড়িতে এতটা বছর আছেন- এতে করে কি খারাপ লাগে না? তিনি জানালেন কিছুটা তো খারাপ লাগেই, তবে এখন নিজেকে মানিয়ে নিয়েছি। নববিতে চাকরি করতে কেমন লাগে? তিনি অকপটে জানালেন বেশ ভালো লাগে। পবিত্র মদিনার মাটিতে তাও আবার মসজিদে নববিতে খাদেম হিসেবে থাকতে পেরে নিজেকে বেশ সৌভাগ্যবান মনে হয়। আসলেই সৌভাগ্যের বিষয়।

কারণ ইসলাম ধর্মের দ্বিতীয় পবিত্রতম স্থান হলো মসজিদে নববি। এখানেই আখেরি নবী হজরত মোহাম্মদ সা: পবিত্র রওজা শরিফ। তা ছাড়া মুসলিম ধর্মমতে মসজিদের খাদেমদের বিশেষ মর্যাদা রয়েছে। আর এ মর্যাদাবান মানুষগুলোর ব্যক্তিগত চাওয়া-পাওয়া থেকে যায় অনেকটা অবহেলিত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

মসজিদে নববির খাদেম বাংলাদেশী খলিল

আপডেট সময় ০৮:৫৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭