ঢাকা ০৩:০২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে হামলা স্থগিত হলেও মার্কিন বাহিনী জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’: হেগসেথ বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩ ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনে জরুরি অবস্থা ঘোষণা : দাবানলে ছাই ৬০০ স্থাপনা, নিরাপদ আশ্রয়ে ৬০ হাজার মানুষ নিরাপদ অভিবাসনে আইওএমের সহযোগিতা চাইলো বাংলাদেশ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী বিদেশি ঋণের সুদাসল পরিশোধে গেছে ৪৪৯ কোটি ডলার ধামরাইয়ে স্বামীর মারধরে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার জুলাই গণহত্যায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ইরানের পররাষ্ট্রনীতিতে নতুন মোড়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় জোর পেজেশকিয়ানের

১৬ বছরের কিশোরীকে হেনস্তা করেছিলেন বুশ সিনিয়র

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট জর্জ হার্বার্ট ওয়াকার বুশের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন রসলিন করিগান নামের এক নারী। ২০০৩ সালে বুশ সিনিয়র তাঁকে জোরপূর্বক স্পর্শ করেছেন বলে দাবি করেন তিনি। জনপ্রিয় সাময়িকী টাইমকে করিগান বলেন, ২০০৩ সালে তাঁর বয়স ১৬ বছর ছিল। সে সময় টেক্সাস অঙ্গরাজ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর এক বৈঠকে উপস্থিত ছিলেন করিগান ও তাঁর মা। ওই বৈঠকে সিনিয়র বুশের সঙ্গে দেখা হয় তাঁর।

টাইমের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, বুশের সঙ্গে ছবি তুলতে ক্যামেরার সামনে দাঁড়ান সিআইএর এক কর্মকর্তার মেয়ে করিগান ও তাঁর মা। ওই সময় বুশ পেছন থেকে করিগানের কোমর ও নিতম্বে হাত দেন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে করিগান বলেন, ‘আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। সত্যি, সব কেমন যেন ঘোলাটে হয়ে যাচ্ছিল। আমি তখন শিশু ছিলাম।’

“ছবিটি যখন তোলা হচ্ছিল, তখন বুশ আমার কোমর ও নিতম্বে হাত বোলাতে শুরু করেন। ওই কারণেই ছবিতে আমার মুখ বিস্ময়ে হাঁ হয়ে যায়। আমি ভাবছিলাম, ‘হায় কপাল, আমার সঙ্গে এ কী হলো!’” সে সময় কিছুই করার ছিল না জানিয়ে করিগান বলেন, “আমি কিছুই বলিনি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টকে একজন কিশোরী কী বা বলতে পারে, ‘এই ছেলে, তুমি আমাকে এভাবে স্পর্শ করছ কেন?’”

করিগানের সঙ্গে যখন এ ঘটনা ঘটে, তখন বুশের বয়স ছিল ৭৯ বছর। তাঁর মুখপাত্র বলেছেন, বুশ বহুবার অনেক নারীকেই এভাবে স্পর্শ করেছেন। কিন্তু তাঁর কোনোটাই উদ্দেশ্যপ্রণোদিত ছিল না। এর পরও কেউ যদি তাতে আহত হন, তাহলে তিনি বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছেন।

করিগানের আগেও পাঁচ নারী সিনিয়র বুশের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলা স্থগিত হলেও মার্কিন বাহিনী জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’: হেগসেথ

১৬ বছরের কিশোরীকে হেনস্তা করেছিলেন বুশ সিনিয়র

আপডেট সময় ০১:১৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭