ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যেভাবে গড়ে ওঠে কুবার প্যাডি

আকাশ নিউজ ডেস্ক:

শহর সাধারণত মাটির ওপরই হয়ে থাকে। তবে প্রযুক্তির যুগে এসে মাটির নিচে অনেক কিছুই হচ্ছে। তেমনই একটি শহর কুবার প্যাডি। এটি একটি মাটির নিচের শহর। পৃথিবীর একমাত্র মাটির নিচের শহর। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে ৮৪৬ কিলোমিটার উত্তর পশ্চিমাঞ্চলের মরুভূমিতে অবস্থিত এ শহর। শহরটি ‘পৃথিবীর ওপাল রাজধানী’ নামেও খ্যাত।

jagonews24

১৯১১ সালের আগে এর বাসিন্দা বলতে ছিলো মরুভূমির সাপ, বিষাক্ত পোকামাকড়, টিকটিকি আর এমু পাখি। এই জায়গার বিশেষত্ব প্রথম আবিষ্কার করে উইল হাচিসন নামের চৌদ্দ বছরের এক কিশোর। ১৯১৬ সালে ‘ওপাল’ নামে একধরনের খনিজ পদার্থের খোঁজে এখানে জড়ো হতে থাকেন খনিশ্রমিকরা। পৃথিবীর ৮০ ভাগ ওপালের জোগান আসে এখান থেকে।

jagonews24

প্রতিদিন কুবার প্যাডিতে খনি সংগ্রহ করতে অনেক শ্রমিক আসতো। জনপদ থেকে স্থানটি অনেক দূরে হওয়ায় প্রতিদিন এসে কাজ করা সম্ভব ছিলো না। দিনের বেলায় ৫০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা থাকতো। রাতের বেলা বিপরীত তাপমাত্রা দেখা যেত। শূন্যের কোঠায় নেমে যেত তাপমাত্রা। তার ওপর রয়েছে ধূলিঝড়ের উৎপাত। তারপরও কাজ করতে হতো। এই ভেবে শ্রমিকরা মাটির নিচে ঘর বানানো শুরু করে।

jagonews24

এভাবে মাটির নিচে গড়ে ওঠে পুরো একটি শহর। প্রথম দিকে বিদ্যুৎ, পানি ও অন্যান্য নাগরিক সুবিধা না থাকলেও সময়ের ব্যবধানে ব্যবস্থা হয়ে যায়। এরপর ধীরে ধীরে বাজার, মার্কেট, গির্জা, বিনোদন কেন্দ্র, ব্যাংকসহ দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সবকিছুই স্থাপন করা হয়।

jagonews24

তবে শহরের অদ্ভুত বিষয় হলো- এখানে কোনো গাছ বা ঘাস দেখা যায় না। শুধু আছে তৈলাক্ত বালি। কুবার প্যাডি এখন পর্যটন স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রতিবছর অসংখ্য পর্যটক এখানে আসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যেভাবে গড়ে ওঠে কুবার প্যাডি

আপডেট সময় ০৫:৪৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭