ঢাকা ০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

নাশকতার অভিযোগ, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন পাইলট সাব্বির

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর দারুস সালাম থানার বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট সাব্বির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালতে পাইলট সাব্বির এ স্বীকারোক্তি দেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এই তথ্য জানিয়ে বলেন, আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামি সাব্বিরকে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী আসামি সাব্বিরকে স্বীকারোক্তি দেওয়ার জন্য তিন ঘণ্টা সময় বেঁধে দেয়। পরে আসামি স্বীকারোক্তি দিতে রাজি হলে বিচারক জবানবন্দি রেকর্ড করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ১ নভেম্বর পাইলট সাব্বিরকে সাতদিনের রিমান্ডে পাঠায় সিএমএম আদালত। গত ৩০ অক্টোবর রাতে রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকা থেকে সাব্বিরসহ চারজনকে আটক করে র‍্যাব। এ ঘটনায় দারুস সালাম থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

নাশকতার অভিযোগ, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন পাইলট সাব্বির

আপডেট সময় ০৭:৪৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭