ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাদি হত্যার বিচারে সরকার অঙ্গীকারবদ্ধ : ফরিদা আখতার

আকাশ জাতীয় ডেস্ক : 

‎শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ ছিলেন। তিনি ক্ষমতার জন্য রাজনীতি শুরু করেননি। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই তিনি সংসদে যেতে চেয়েছিলেন।

সোমবার (১৯ জানুয়ারি) ঝালকাঠি জেলা প্রশাসন শিশু পার্ক প্রাঙ্গণে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎ফরিদা আখতার বলেন, এই জেলার সন্তান হাদি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের একজন নেতা। ঢাকা-৮ আসনে তিনি নিজেই প্রার্থী হয়ে ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে ভোট চেয়েছেন। ক্ষমতা দেখান নি, মানুষের দ্বারেদ্বারে পৌঁছেছিলেন। তার কথা, তার দেশপ্রেমের জন্যই মানুষ তাকে ভালোবাসত। এমন মানুষের সংসদে খুব প্রয়োজন ছিল। আমরা তাকে হারিয়েছি, এটা জাতির জন্য গভীর দুঃখের বিষয়। হাদি হত্যার বিচার অবশ্যই হতে হবে, এই সরকার সে বিষয়ে অঙ্গীকারবদ্ধ।

গণভোট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এই দায়িত্ব শুধু সরকারের নয়, আমাদের সবার। প্রার্থীদের সংসদে পাঠানোই শেষ কথা নয়। সংসদে গিয়ে যেন পুরোনো ফ্যাসিবাদী ধারা আবার ফিরে না আসে, ক্ষমতা আঁকড়ে থাকার সংস্কৃতি যেন বন্ধ হয়-সেজন্য গণভোটে আপনার সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ ভোট দিয়ে সেই পথ বন্ধ করে দিতে হবে।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মমিন উদ্দিন। ‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবির, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আলম হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হাদি হত্যার বিচারে সরকার অঙ্গীকারবদ্ধ : ফরিদা আখতার

আপডেট সময় ১১:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬