ঢাকা ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার ‘বন্যা কবলিত মানুষের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে’:গাজী আতাউর রহমান ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত সরকারের মোট ঋণ ২২ লাখ ৬ হাজার ৪৬৬ কোটি টাকা : অর্থমন্ত্রী শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের চিন্তা ও কর্মযজ্ঞেরই প্রতিফলন চারটি নতুন বই: মাহদী আমিন বেড়িবাঁধের বরাদ্দে দুর্নীতি হতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে জিয়া পরিবারই জাতির হাল ধরেছেন : খোকন

আকাশ জাতীয় ডেস্ক : 

দেশ ও জাতির সংকট-ক্রান্তিলগ্নে জিয়া পরিবারই বারবার জাতির হাল ধরেছেন, নেতৃত্ব দিয়েছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

নরসিংদী জেলা বিএনপির সভাপতি বলেন, জিয়াউর রহমান দেশ স্বাধীন করেছিলেন। বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর সামরিক ও স্বৈরাচার সরকারের বিরুদ্ধে লড়াই করে আপোসহীন নেত্রীর খেতাব পেয়েছিলেন। আর দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট, দানবীয় ও মাফিয়া সরকারের বিরুদ্ধে লড়াই করে মাদার অব ডেমোক্রেসি উপাধি পেয়েছেন। দেশের প্রতি জিয়া পরিবারের অনেক অবদান রয়েছে। জিয়া পরিবারের প্রতি দেশ, জাতি ও জনগণ চির কৃতজ্ঞ।

সোমবার রাতে নরসিংদীর চিনিশপুরে জেলা বিএনপি কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

খায়রুল কবির খোকন বলেন, ঐতিহাসিক ছাত্র গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে ত্রয়োদশ নির্বাচন হচ্ছে তার সবচেয়ে বড় অবদান জিয়া পরিবারের। আসন্ন নির্বাচনে জনগণ তার পবিত্র আমানত ভোট দিয়ে তারা দেশের প্রতি যে অবদান রেখেছে তার স্বীকৃত দিবে।

জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সহ-সভাপতি এড. আবদুল বাসেদ ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, গোলাম কিবরিয়া কামাল, হারুন অর রশিদ, ফারুক উদ্দিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর

দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে জিয়া পরিবারই জাতির হাল ধরেছেন : খোকন

আপডেট সময় ১০:৩৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬