ঢাকা ১১:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে আইনমন্ত্রীর বৈঠক ১৬ নভেম্বর

অাকাশ জাতীয় ডেস্ক:

নিম্ন আদালতে বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশের বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের অন্য বিচারপতিদের সঙ্গে আইনমন্ত্রীর বৈঠক হবে ১৬ নভেম্বর। সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রনালয় সূত্রে বিষয়টি জানা গেছে। এর আগে গত ৫ নভেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম জানিয়েছিলেন ৯ নভেম্বর বৈঠকটি হতে পারে।

ওইদিন সকালে অ্যাটর্নি জেনারেলের করা চার সপ্তাহের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশে ৩ ডিসেম্বর পর্যন্ত সময় পায় সরকার। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ সময় মঞ্জুর করেন।

আর গত ৮ অক্টোবর আদালত গেজেট প্রকাশে ৫ নভেম্বর পর্যন্ত সময় মঞ্জুর করেন। তার আগে একই বিষয়ে বহুবার সরকারকে সময় দেন আদালত। কিন্তু সরকারের পক্ষ থেকে প্রতিবারই আরো সময় চেয়ে বারবার আবেদন করা হয়েছে। ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় (বিচার বিভাগ পৃথকীকরণ) ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে আইনমন্ত্রীর বৈঠক ১৬ নভেম্বর

আপডেট সময় ০৫:১৭:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭