ঢাকা ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘুষ নেওয়ার সময় বাংলাদেশ ওয়াকফ কর্মকর্তা গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের এক সহকারী প্রশাসক দুর্নীতি দমন কমিশনের ফাঁদে ধরা পড়েছেন। মো. মোতাহার হোসেন খান নামে ঢাকায় নিজের কার্যালয়ে বসে ঘুষ নেওয়ার সময় ওই কর্মকর্তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য। দুদক ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

তিনি বলেন, “রোববার দুপুরে রমনার নিউ ইস্কাটন রোডে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে ঘুষের ৫০ হাজার টাকাসহ মোতাহার হোসেন খানকে হাতেনাতে গ্রেফতার করা হয়।”

দুদক কর্মকর্তারা বলেন, ২০১৩ সালের ১ অগাস্ট ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বাঘৈর জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য মসজিদের শূন্য দশমিক ৯৪ একর সম্পত্তি বিক্রয়ের অনুমতি চেয়ে বাংলাদেশ ওয়াকফ প্রশাসক কার্যালয়ে একটি আবেদন করা হয়।

সম্প্রতি ফারুক হোসেন দুদক অভিযোগ কেন্দ্রের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করেন, তার কাছ থেকে সহকারী প্রশাসক মোতাহার হোসেন কাজটি করে দেওয়ার জন্য পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেছেন।

প্রনব বলেন, “ঘুষের ৫০ হাজার টাকা হস্তান্তরের দিন রোববার দুদক দলের সদস্যরা সকাল থেকেইে ওয়াকফ কার্যালয়ের চারিদিকে ওঁৎ পেতে ছিলেন। “দুপুর সোয়া ১২টার দিকে নিজ দপ্তরে বসে যখন মোতাহার হোসেন খান ঘুষ গ্রহণ করছিলেন, ঠিক তখনই দুদক দলের সদসরা তাকে ঘুষের টাকাসহ হাতে-নাতে গ্রেফতার করে।”

এই ঘটনায় দুদকের উপ-সহকারী পরিচালক মো. নাজিম উদ্দীন বাদী হয়ে রমনা থানায় একটি মামলা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঘুষ নেওয়ার সময় বাংলাদেশ ওয়াকফ কর্মকর্তা গ্রেফতার

আপডেট সময় ১১:৫৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭