ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সারা দেশে হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানী ঢাকার পাশাপাশি এবার সারা দেশে হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ দিয়েছেন আজ হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস্ অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে আনা এক সম্পূরক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন আদালত।

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। এর আগে রাজধানীতে হাইড্রোলিক হর্ন নিষিদ্ধের নির্দেশ চেয়ে এ রিট করা হয়। ওই রিটেই সম্পূরক আবেদনে সারা দেশেই এর ব্যবহার বন্ধে আবেদন পেশ করা হয়। শুনানি শেষে আজ আবেদন মঞ্জুর করে আদেশ দেন আদালত।

গত ২৩ আগস্ট রিটটির প্রাথমিক শুনানি শেষে হাইড্রলিক হর্ন বন্ধ প্রশ্নে কারণ দর্শাতে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়। একই সঙ্গে রাজধানীতে চলাচলকারী সকল যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ, ২৭ আগস্টের পর কোনো গাড়িতে হাইড্রোলিক হর্ন থাকলে সে গাড়ি জব্দ এবং হাইড্রোলিক হর্নের আমদানি বন্ধ করে বাজারে এখনও যেসব হর্ন রয়েছে, তা জব্দে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন হাইকোর্ট।

ওই আদেশে দু’সপ্তাহের মধ্যে হাইড্রোলিক হর্নের আমদানি-ব্যবহার নিষিদ্ধের এ আদেশ বাস্তবায়নের বিষয়ে প্রতিবেদনও দিতে বলে আদালত। এর প্রেক্ষিতে গত ৮ অক্টোবর বিষয়টি নিয়ে প্রতিবেদন দাখিল করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি) সংশ্লিষ্টরা। ওইদিন প্রতিবেদন দেখার পর এখনো যেসব গাড়ির মালিক-চালকের কাছে হাইড্রোলিক হর্ন রয়েছে, সেগুলো ১৫ দিনের মধ্যে নিকটস্থ থানা পুলিশের কাছে জমা দেয়ার নির্দেশ দেন আদালত। আদেশে আরো উল্লেখ করে যে, যেসব হাইড্রোলিক হর্ন জমা হবে, সেগুলো ধ্বংস করতে হবে।

হাইড্রলিক হর্ন বন্ধ সংক্রান্ত এ রিটে বলা হয়, মোটরযান অধ্যাদেশ অনুযায়ী যানবাহনে এমন কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না, যা শব্দ দূষণের সৃষ্টি করে। কিন্তু আইন ভঙ্গ করে বিভিন্ন যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে রিটে এসব হর্ন ব্যবহারকারী যানবাহন জব্দের নির্দেশনাও চাওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সারা দেশে হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ

আপডেট সময় ০৫:৩৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭