ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদার গাড়িবহরে হামলার ঘটনায় পুলিশের মামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মামলা হয়েছে। শনিবারের হামলার ঘটনায় ফেনী মডেল থানায় মামলা করেন কোর্ট পুলিশের পরিদর্শক নজিবুল ইসলাম। আজ বুধবার ফেনী মডেল থানার ওসি রাশেদ খান এ কথা জানান। গত শনিবার বিকালে ফেনীর মোহাম্মদ আলী বাজারে এই হামলা হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় গণমাধ্যমকর্মীসহ বহরের অন্তত ৩০টি গাড়ি।

নাশকতার এ মামলায় ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। শনিবার কক্সবাজারে রোহিঙ্গাদের ত্রাণ দিতে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ফেনীর মোহাম্মদ আলী এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়। এদিকে মঙ্গলবার চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে ফেনীর মহীপালে বাসে আগুন দেয়ার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি রাশেদ সাংবাদিকদের বলেন, গত ২৮ অক্টোবরের হামলার ঘটনায় অজ্ঞাত পরিচয় ২৫-৩০ জনকে আসামি করে মামলা হয়েছে। তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে। তবে মামলা সর্ম্পকে আরও কোনো তথ্য দিতে রাজি হয়নি ফেনী মডেল থানা কর্তৃপক্ষ। শনিবারের ওই হামলার ঘটনায় আওয়ামী লীগ জড়িত বলে অভিযোগ করে আসছে বিএনপি।

এ অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ বলছে, তাদের দল বা কোনো অঙ্গ সংগঠনের নেতা-কর্মীর জড়িত নয়। এটি বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে হয়েছে। মিয়ানমারে নিপীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে গত শনিবার কক্সবাজারের উদ্দেশ্যে চার দিনের সফরে ঢাকা ছেড়ে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাতে আবার ঢাকা ফিরে আসেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খালেদার গাড়িবহরে হামলার ঘটনায় পুলিশের মামলা

আপডেট সময় ০১:৩২:২১ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭