ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আলোচনায় বসতে যাচ্ছে দ.কোরিয়া ও চীন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন আগামী সপ্তাহের অ্যাপেক সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনকে কেন্দ্র করে প্রতিবেশী এ দেশের সাথে সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে তারা এ বৈঠকে করতে যাচ্ছেন। মঙ্গলবার সিউল একথা জানায়। খবর এএফপি’র।

বেইজিং দক্ষিণ কোরিয়ার বিভিন্ন শিল্প কারখানার ওপর ধারাবাহিক অবরোধ আরোপ এবং সিউলের ব্যবসায়ী দলের চীন সফর নিষিদ্ধ ঘোষণা করেছে। চীনের এসব পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাই অলটিচুড ডিফেন্স (থাড) ব্যবস্থা মোতায়েনের পাল্টা আর্থিক প্রতিশোধ হিসেবে দেখা হচ্ছে।

চীন এই প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনকে তাদের নিজস্ব সামরিক সক্ষমতার প্রতি হুমকি হিসেবে দেখছে। তবে এ ব্যাপারে সিউল ও ওয়াশিংটনের ভাষ্য, পারমাণবিক ক্ষমতাধর উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে এটি মোতায়েন করা হয়েছে।

সিউলের প্রেসিডেন্টের দপ্তর জানায়, ভিয়েতনামের দানাংয়ে অ্যাপেক শীর্ষ সম্মেলনের ফাঁকে শি ও মুন এ বৈঠক করবেন। প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা দপ্তরের পরিচালক নাম গোয়ান-পিয়ো বলেন, দু’দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে এ আলোচনা হবে প্রথম পদক্ষেপ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আলোচনায় বসতে যাচ্ছে দ.কোরিয়া ও চীন

আপডেট সময় ১১:৫৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭