ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

স্পোর্টস রেডিও উদ্বোধন করলেন মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক:

যাত্রা শুরু করেছে দেশের প্রথম সম্পূর্ণ স্পোর্টস বিষয়ক এফএম স্টেশন রেডিও এজ ৯৫.৬। গতকাল কেক কেটে এ রেডিও স্টেশনটির উদ্বোধন করেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এদিন রাজধানীর গুলশানে আম্বার স্টুডিওতে আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয় রেডিওটির। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম, ভারোত্তোলনে স্বর্ণজয়ী খেলোয়াড় মাবিয়া আক্তার সীমান্ত ও রেডিও এজ-এর ব্যবস্থাপনা পরিচালক শাফকাত সামিউর রহমান।

রেডিও এজ সম্পর্কে মাশরাফি বলেন, ‘আমরা খেলোয়াড় হিসেবে সবসময় চেয়েছি শুধু ক্রীড়াজগত্ নিয়ে একটি চ্যানেল হোক। সেই চাওয়া আজ পূরণ হলো। রেডিও এজের মাধ্যমে সেই যাত্রা শুরু হলো। শুধু খেলার সংবাদ নিয়ে চ্যানেল হলে খেলোয়াড়রা উত্সাহিত হবে। রেডিও এজকে বলব, আপনারা শুধু ক্রিকেট বা ফুটবলকে নয় অন্য যেসব খেলা রয়েছে সব খেলাকেই তুলে ধরবেন।’

উল্লেখ্য, রেডিও এজ শোনা যাবে এফএম ৯৫.৬ টিউন করে। পাশাপাশি অনলাইনেও রেডিও এজের অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি সব অনুষ্ঠান সমপ্রচার করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পোর্টস রেডিও উদ্বোধন করলেন মাশরাফি

আপডেট সময় ১২:১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭