ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর পর্তুগালকে রুখে দিয়ে ইতিহাস কঙ্গোর জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের শিল্পকলায় সার্কাস ও যাত্রাপালা কর্মশালার সমাপ্তি: সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি

পটুয়াখালীতে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ধর্ষকের মা

আকাশ জাতীয় ডেস্ক : 

পটুয়াখালীর বাউফলে নবম শ্রেণিতে পড়ুয়া দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় নুরজাহান বেগম (৫০) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। নুরজাহান বেগম ধর্ষক অনিকের মা।

রোববার (১১ জানুয়ারি) সকালে নুরজাহান বেগমকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১০ জানুয়ারি) রাতে বাউফল থানায় অভিযোগ করেন ধর্ষিত দুই শিক্ষার্থী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে অনিক (২০) নামের এক যুবক তার এক বান্ধবীকে বাসায় ডাকেন। ওই বান্ধবী অনিকের বাসায় যাওয়ার আগে তার আরেক বান্ধবীকে সঙ্গে নিয়ে যায়। সেখানে অনিক কৌশলে তাদের দুই বান্ধবীকে ধর্ষণ করে। এরপর ধর্ষিতা দুই শিক্ষার্থী অনিকের মা নুরজাহান বেগমকে বিষয়টি জানায়; কিন্তু নুরজাহান বেগম বিষয়টি পুলিশকে অবহিত না করে কিংবা ভিকটিমকে চিকিৎসা সহায়তা না দিয়ে ছেলেকে পালিয়ে যেতে সাহায্য করেন।

অনিক উপজেলার মদনপুরা ইউনিয়নের খলিলুর রহমান ওরফে খোকনের ছেলে।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, ভিকটিম দুই শিক্ষার্থী থানায় অভিযোগ করার পর অনিকের মা নুরজাহান বেগমকে গ্রেফতার করা হয়েছে। আর অভিযুক্ত অনিককে গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য একটি প্রভাবশালী মহল তৎপরতা শুরু করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ধর্ষকের মা

আপডেট সময় ০৬:৫৭:১১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬