ঢাকা ০১:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে প্রভাব পড়বে না : শেখ বশিরউদ্দীন

আকাশ জাতীয় ডেস্ক :

ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে দ্বিপাক্ষিক বাণিজ্যে এর কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আসন্ন রমজান উপলক্ষ্যে পণ্যদ্রব্যের দাম পর্যালোচনায় আগামী ১৯ জানুয়ারি একটি সভার আহ্বান করা হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা।

তিনি বলেন, আগামী ১৯ জানুয়ারি সব অংশীজনকে নিয়ে একটা সভা আহ্বান করেছি এ বিষয়ে পর্যালোচনা করার উদ্দেশ্যে। পর্যালোচনা করার পর আমাদের সমস্ত পরিস্থিতি আরও ভালো বলতে পারব।

ভারত-বাংলাদেশ দু’দেশের সম্পর্ক একটা উত্তেজনাকর অবস্থায় আছে। অনেকেই বলছেন দু’দেশের বাণিজ্যে এটির প্রভাব পড়তে পারে। আপনারা কি মনে করছেন? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, এ মুহূর্তে আমরা কিছু দেখছি না। কোনো প্রভাব পড়বে এরকম কোনো কিছু আমরা দেখছি না।

বাণিজ্যের ক্ষেত্রে কোনো চাপ অনুভব করেন কিনা? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, না আমরা করি না।

বিদ্যমান আমদানি নীতি আদেশের (২০২১-২৪) থেকে বড় পরিবর্তন এনে ২০২৫-২০২৮ মেয়াদের জন্য নতুন আমদানি নীতি আদেশের (আইপিও) খসড়া তৈরি করা হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা।

শেখ বশিরউদ্দিন বলেন, আমরা আমদানি আইপিও অর্ডারের বড় পরিবর্তনগুলো করার চেষ্টা করছি, সেগুলো কেবিনেটের মাধ্যমে চূড়ান্ত হলে বিস্তারিত জানানো হবে। তবে আমদানি নীতি আদেশ আমরা উদার করার প্রচেষ্টা করছি। সহজ করারও চেষ্টা করছি।

উপদেষ্টা বলেন, আমার বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য স্টেকহোল্ডারদের নিয়ে মিটিং করেছি আজ। খুব দ্রুতই আমরা সেটি কেবিনেটে উপস্থাপনের চেষ্টা করছি। আগামী কেবিনেটে না হলে পরবর্তী ক্যাবিনেটে এটি উঠবে।

এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, বাণিজ্য নীতির পাতায় পাতায় পরিবর্তন হচ্ছে। আপনারা জানেন আমরা বাণিজ্য সহজ করতে চাচ্ছি। আমরা আন্তর্জাতিকভাবেও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ট্রেড ফ্যাসিলিটিশন অ্যাগ্রিমেন্টে স্বাক্ষর করেছি।

তিনি বলেন, সে হিসেবে বিভিন্ন জায়গায় পরিবর্তন করে ব্যবসা বাণিজ্যকে সহজ করা হচ্ছে।

সমস্ত আইপিও জুড়ে একটা বড় পরিবর্তন থাকবে বলেও জানান বাণিজ্য সচিব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে প্রভাব পড়বে না : শেখ বশিরউদ্দীন

আপডেট সময় ০৪:০০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬