ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে জনপ্রিয় সংগীতশিল্পী নিহত

আকাশ বিনোদন ডেস্ক : 

কলম্বিয়ার মধ্য পূর্বাঞ্চলে বিমান বিধ্বস্ত হয়ে দেশটির জনপ্রিয় সংগীতশিল্পী ইয়েসন জিমেনেজসহ ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আরও পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার (১০ জানুয়ারি) দেশটির বোয়াকার পাইপা এলাকায় এ ঘটনা ঘটে।

কলম্বিয়া ওয়ানের প্রতিবেদন অনুসারে, ব্যক্তিগত বিমানে মেডেলিনে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। সেখান থেকে আজ রবিবার (১১ জানুয়ারি) রাতে তার আরেকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মারিনিলায় যাওয়ার কথা ছিল।

বেসামরকি বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, পাইপা ও ডুইকাম এলাকার মাঝামাঝি এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। খবর পেয়ে উদ্ধারকারী সদস্য ও পুলিশ আহতদের উদ্ধার করেছে।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই রানওয়ের শেষ প্রান্তে পড়ে যায়। একটি ভিডিওতে দুর্ঘটনার কিছুক্ষণ আগে রানওয়েতে ছোট বিমানটিকে ট্যাক্সি চালিয়ে যেতে দেখা গেছে। এদিকে দুর্ঘটনার কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কারিগরি দুর্ঘটনা তদন্ত অধিদপ্তর প্রমাণ সংগ্রহসহ আনুষ্ঠানিক তদন্ত প্রক্রিয়া সক্রিয় করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে জনপ্রিয় সংগীতশিল্পী নিহত

আপডেট সময় ০৯:১৬:০২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬