ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর

আকাশ জাতীয় ডেস্ক :

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহম্মাদ রেজাউল করীম বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনসহ দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

রবিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

রেজাউল করীম বলেন, চব্বিশের জুলাইয়ে আমাদের তরুণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ জীবনবাজি দিয়ে রাজপথে লড়াই করেছে। সেই লড়াইয়ের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছি। তবে আওয়ামী ফ্যাসিবাদ উৎখাত হলেও ফ্যাসিবাদী আইন, রীতি ও সংস্কৃতি এখনও রয়ে গেছে। দেশে ফ্যাসিবাদের স্থায়ী বিলোপ নিশ্চিত করতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। সেই আইনী ভিত্তি নিশ্চিত করতে গণভোট অনুষ্ঠিত হবে। তাই ‘হ্যা’ জয়যুক্ত করতে হবে।

তিনি আরও বলেন, চব্বিশের জুলাইয়ে মানুষ শুধু নির্বাচনের জন্য নয়, বরং একটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে জীবন বাজি রেখেছিল। জুলাই সনদে সেই প্রত্যাশার বেশির ভাগ সন্নিবেশিত হয়েছে। আমরা বারবার দাবি করেছি যে, গণভোট ও জাতীয় নির্বাচন আলাদা আয়োজন করা হোক। কিন্তু জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজিত হলে সনদ নিয়ে আলোচনার গুরুত্ব হারিয়ে যায়। এখন তা দেখা যাচ্ছে।

চরমোনাই পীর জোর দিয়ে বলেন, জুলাই সনদের পক্ষে যথেষ্ট জনসমর্থন প্রদর্শিত না হলে অন্তবর্তী সরকার ও নির্বাচনসহ সবকিছুই প্রশ্নবিদ্ধ হবে। তাই সনদের আলোচনা চালিয়ে যাওয়াই গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য জননিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এখনও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে, যা সরকারের কার্যকর পদক্ষেপে দূর করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর

আপডেট সময় ০৮:১৫:১১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬