ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাবর-স্মিথের ওপেনিং জুটির সামনে বোলিং করা হলো না রিশাদের

আকাশ স্পোর্টস ডেস্ক : 

বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে এবারই প্রথম মাঠে নেমেছেন বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেন। আর নেমেই বাজিমাত করে ফেলেছেন। ৮ ম্যাচে বল করে তুলে নিয়েছেন ১১ উইকেট। আজ তার বোলিং করার কথা বাবর আজম ও স্টিভেন স্মিথের বিপক্ষেও। তাদের দল সিডনি সিক্সার্সের বিপক্ষে খেলতে নেমেছিল হোবার্ট। তবে বাবরদের মুখোমুখি হয়েও বোলিং করা হলো না রিশাদের।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ ম্যাচের আগে থেকেই চোখরাঙানি দিচ্ছিল বৃষ্টি। যে কারণে টসে একটু দেরি হয়েছিল। তবে সে বৃষ্টি শেষে টস জিতেছিল রিশাদের দল। তবে অধিনায়ক বেন মেকডরমেট ব্যাটিংয়ে পাঠান সিডনিকে। তখনই দেখা মেলে অভূতপূর্ব এক দৃশ্যের। আধুনিক ক্রিকেটের দুই তারকা ব্যাটার স্টিভেন স্মিথ ও বাবর আজম নেমেছিলেন ওপেনিং জুটিতে।

দুজন মিলে ৫ ওভারে তুলেছিলেন ৩২ রান। এরপর আবারও বৃষ্টি হানা দেয় ম্যাচে। এরপর থেকে শেষ পর্যন্ত আর তা থামেনি। প্রায় ১ ঘণ্টা ৫২ মিনিট অপেক্ষা করে এরপর শেষমেশ ম্যাচটা বাতিলই করে দিতে হয় কর্তৃপক্ষকে।

সিডনির বিপক্ষে আজ বোলিং শুরু করেছিলেন বিল স্ট্যানলেক। এরপরের ওভারে রাইলি মেরেডিথ এসেছিলেন আক্রমণে। দুজনে ২টি করে ওভারে আক্রমণে আসার পর বোলিংয়ে আনা হয় সদ্য অ্যাশেজ-ফেরত বো ওয়েবস্টারকে। শুরুর ৫ ওভারের একটিতেও রিশাদকে আনা হয়নি আক্রমণে। মূলত মাঝের ওভার থেকে স্লগ ওভারের জন্যই ভাবনায় রাখা হয়েছিল তাকে।

তবে সে সময়টা আসার আগেই বৃষ্টি হানা দেয়। যার ফলে বিগ ব্যাশে নিজের নবম ম্যাচে বোলিং করা হয়নি রিশাদের।

তার দল হোবার্টের অবশ্য খুব একটা ক্ষতি হয়নি। ৯ ম্যাচে ৬ জয় আর একটি পরিত্যক্ত খেলায় তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ১৩-তে। তারা এখন আছে বিগ ব্যাশের শীর্ষে। ইতোমধ্যেই শেষ চার নিশ্চিত করে ফেলেছে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ১৪ জানুয়ারি ব্রিসবেন হিটের বিপক্ষে খেলবে রিশাদের দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

বাবর-স্মিথের ওপেনিং জুটির সামনে বোলিং করা হলো না রিশাদের

আপডেট সময় ০১:২৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬