ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

ভারতের ক্ষমতাসীন দলকে ‘স্যাডিস্ট ও ফ্যাসিস্ট’ আখ্যা দিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র

আকাশ বিনোদন ডেস্ক :

ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ‘ইংরেজের দালাল’ ও ‘ফ্যাসিস্ট’ তকমা দিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দলটিকে নিয়ে কড়া সমালোচনা করেছেন তিনি।

ফেসবুকে দীর্ঘ এক পোস্টে বিজেপিকে তোপ দাগিয়ে রূপাঞ্জনা লেখেন, আপনাদের গুজরাট গণহত্যার কথা কেউ ভুলে যায়নি। ধর্মের নামে তথাকথিত ‘কল্যাটারাল ড্যামেজ’ ঘটিয়ে আপনাদের রক্তমাখা মুখ আজ দিল্লির ‘সিরতাজ’ হয়ে বসেছে।

তিনি আরও লেখেন, বাংলার মানুষ নিজের কর্তব্য পালন করতে জানে, কারণ তারা মানবিক, দায়িত্বশীল এবং সব ধর্ম-বর্ণ ও ভাষাভাষীর মানুষের সঙ্গে সম্মান ও সহাবস্থানের সংস্কৃতিতে বিশ্বাসী। আমাদের প্রতিটি ধর্মীয় উৎসবকে আমরা যথাযথ মর্যাদা ও সম্মানের সঙ্গে উদ্‌যাপন করতে জানি। ভাগ্যিস, আপনাদের মতো দুর্বল চিত্তের মানুষদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছিলাম।

ব্রিটিশ আমলের বিভাজন রাজনীতির সঙ্গে তুলনা করে রূপাঞ্জনা লেখেন, আপনারা শুধু ত্রাস বুনতে জানেন, যাতে আপনাদের ইংরেজদের মতোই বিভাজন রাজনীতি আরও মজবুত হয়, আর এতেই আপনারা মজা পেয়ে থাকেন। আসলে আপনারা ওটাই, ‘স্যাডিস্ট ও ফ্যাসিস্ট’। ধিক্কার আপনাদের।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় রূপাঞ্জনা। আগে বিজেপির সঙ্গেই যুক্ত ছিলেন এই অভিনেত্রী। এখন বিজেপি ছেড়ে সদ্য তৃণমূলে যোগ দিয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

ভারতের ক্ষমতাসীন দলকে ‘স্যাডিস্ট ও ফ্যাসিস্ট’ আখ্যা দিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র

আপডেট সময় ০৯:২২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬