ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানে গুপ্তচরবৃত্তিতে মার্কিন নাগরিকের ১০ বছরের কারাদণ্ড

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩৭ বছর বয়সী চীনা বংশোদ্ভূত মার্কিন নাগরিক জিয়ু ওয়াংকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে ইরান। ওয়াং যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির একজন গবেষক যিনি ইরানে অবস্থান করছিলেন বলে জানা গেছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সূত্রে বিবিসি এ সংবাদ জানিয়েছে।

রোববার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে ওয়াংকে কারাদণ্ড দেয়ার ঘোষণার কথা জানান ইরানের সহকারি বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি-এজেজি। এ ব্যাপারে ইরানের আইন আদালত সম্পর্কিত সরকারি সংবাদ সংস্থা মিজান অনলাইন জানায়, ওয়াং যুক্তরাষ্ট্র সরকার সহ ব্রিটিশ ইনস্টিটিউট অব পার্সিয়ান স্টাডিজ, প্রিন্সটন ইউনিভার্সিটি, হার্ভার্ড কেনেডি স্কুলের অধীনে খুব গুরুত্বপূর্ণ দলিল সংগ্রহের এক গোপন প্রকল্পে কাজ করছিলেন।

সংবাদ সংস্থাটি আরো জানায়, গ্রেফতারের আগে তিনি গোপন নজরদারিতে রাখা দেশের গুরুত্বপূর্ণ দলিলপত্রের সাড়ে ৪ হাজার পৃষ্ঠা ডিজিটালভাবে নিজের সংগ্রহে নিয়ে আসতে সক্ষম হন।এ ব্যাপারে এজেজি বলেন, ‘ওয়াং সরাসরি মার্কিন নির্দেশনায় তথ্য সংগ্রহ করছিলেন, যাতে তার ১০ বছর কারাদণ্ড হয় তবে আপিল করার সুযোগ আছে। ’ আইন আদালত সম্পর্কিত এক সংবাদ সংস্থা সূত্রমতে, গত আগস্ট মাসে দেশ ছেড়ে যাওয়ার চেষ্টাকালে ওয়াংকে গ্রেফতার করা হয়।

এদিকে, এ ঘটনায় গ্রেফতারকৃত সকলকে মুক্তি দিতে ইরানকে আহবান জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এক বিবৃতিতে দেশটি জানিয়েছে, ইরান তাদেরকে অন্যায়ভাবে বন্দী করে রেখেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানে গুপ্তচরবৃত্তিতে মার্কিন নাগরিকের ১০ বছরের কারাদণ্ড

আপডেট সময় ০৪:১৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭