ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও সততার উপর গুরুত্বারোপ ইউজিসি চেয়ারম্যানের সংসদে শিবির নেতাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে হট্টগোল, রুলিং দিলেন স্পিকার ‘প্রযুক্তির ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে হবে তরুণদের’:বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আইনি জটিলতায় ৮৭ হাজার শিক্ষক পদে নিয়োগ-পদোন্নতি আটকা: শিক্ষামন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার নারীদের জন্য ১৫০০ বেডের দুটি বিশেষায়িত হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী

আফগান তালেবান হামলায় নিহত ২২ পুলিশ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের খান আবাদ জেলার একটি চেকপয়েন্টে এবং গজনি প্রদেশের একটি চেকপয়েন্টে রোববার সকালে তালেবানের অতর্কিত হামলায় ২২ জন আফগান পুলিশ কর্মকর্তা নিহত হয়।

প্রাদেশিক পুলিশ প্রধান আব্দুল হামিদ বলেছেন, ওই হামলায় চেকপয়েন্টে উপস্থিত মাত্র একজন পুলিশ প্রাণে বেঁচে যান। জেলার গভর্নর হায়াতুল্লাহ আমিরি জানিয়েছেন, হামলাকারীরা চেকপয়েন্টটি ধ্বংস করে দিয়ে একটি হামভি সামরিক যান ছিনতাই করে নিয়ে গেছে।

একইদিন আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশের একটি চেকপয়েন্টে তালেবানের আলাদা হামলায় অপর নয় পুলিশ নিহত ও দু’জন আহত হয়। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মাদ আরিফ নুরি বলেছেন,ওই হামলার সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে ১২ তালেবান নিহত হয়েছে।

আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তালেবান। গত ২৪ অক্টোবর আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় দু’টি প্রদেশের দুই সামরিক ঘাঁটিতে তালেবানের সর্বশেষ হামলায় ১১ সৈন্য নিহত ও বহু সেনা আহত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

আফগান তালেবান হামলায় নিহত ২২ পুলিশ

আপডেট সময় ০৪:৪৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭