ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা মিসর বন্দরে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতারা হজের খরচ কমাতে সৌদির সঙ্গে আলোচনা চলছে : বিমান প্রতিমন্ত্রী মানবপাচার প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল জামায়াতের পতন আমরা দেখতে পাচ্ছি : শাহেদ আলম

বিচারিক কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন ওবামা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আট বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন বারাক ওবামা। গত বছর বেশ দক্ষতার সঙ্গে শেষ করেন তাঁর শাসনকালের মেয়াদ। তবে দেশের প্রতি দায়িত্ব-কর্তব্য একেবারে শেষ হয়ে যায়নি। তাই এবার বিচারিক-সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন সাবেক এই প্রেসিডেন্ট।

আজ রোববার বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের ইলিয়নস অঙ্গরাজ্যে বিচারিক কাজে অংশ নেওয়ার জন্য ওবামার কাছে প্রস্তাব করেন স্থানীয় আদালত। তাঁদের ওই প্রস্তাবে নিজের সম্মতির কথা জানান ওবামা। আগামী মাসেই ইলিয়নস কুক অঞ্চলে কাজ শুরু করবেন তিনি। যদিও এ ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

কুক আদালতের প্রধান বিচারক টিমথি ইভানস জানান, সমাজের একজন বাসিন্দা ও মার্কিন নাগরিক হিসেবে তিনি (ওবামা) এ দায়িত্ব পালন করবেন বলে তাঁর মুখপাত্রের মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়েছেন। এর আগে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শেষে একই দায়িত্ব পালন করেছেন।

বারাক ওবামা যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ে পড়াশোনা করেছেন। ১২ বছর শিক্ষকতা করেছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। আইনজীবী হিসেবেও কাজ করেছেন বেশ কিছুদিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

বিচারিক কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন ওবামা

আপডেট সময় ১২:৪৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭