ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাশ্মীরে বৃহত্তর স্বায়ত্তশাসন চান কংগ্রেস নেতা চিদাম্বরম

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যে বৃহৎ পরিসরে স্বায়ত্তশাসনের দাবি জানিয়েছেন বিরোধীদল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা পলানিয়াপ্পন চিদাম্বরম। স্থানীয় সময় শনিবার দেশটির গুজরাট রাজ্যের রাজকোটে সাংবাদিকদের কাছে এমন অবস্থানের কথা জানান কংগ্রেসের এই নেতা।

‘কাশ্মীর উপত্যকায় দাবি হলো, পত্র ও ৩৭০ অনুচ্ছেদকে সম্মান জানানো। এর মানে দাঁড়ায়, তারা (কাশ্মীরবাসী) বৃহত্তর স্বায়ত্তশাসন চায়। জম্মু-কাশ্মীরে মিথস্ক্রিয়া আমাকে এই সিদ্ধান্তে উপনীত করেছে যে তারা যখন আজাদির (স্বাধীনতা) কথা বলে, তাদের বেশির ভাগ, আমি সবার কথা বলছি না…তাদের বিপুলসংখ্যক লোক স্বায়ত্তশাসন চায়’, সাংবাদিকদের বলেন চিদাম্বরম।

কাশ্মীরকে এখনো বৃহত্তর স্বায়ত্তশাসন দেওয়া উচিত কি না—সেই প্রশ্নের জবাবে চিদাম্বরম বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি।’

এনডিটিভির খবরে বলা হয়, চিদাম্বরমের এই বক্তব্যে চটেছেন ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা। দলটির নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এ বক্তব্যকে ‘বেদনাদায়ক ও লজ্জাজনক’ বলে আখ্যায়িত করেছেন।

এর আগে ২০১৬ সালের জুলাইয়ে জম্মু-কাশ্মীরে বৃহত্তর স্বায়ত্তশাসনের কথা বলেছিলেন চিদাম্বরম। সে সময় তিনি বলেছিলেন, ভারতের উচিত ‘বৃহৎ সমঝোতা’র মাধ্যমে কাশ্মীরে বড় আকারে স্বায়ত্তশাসন দেওয়া। তা না হলে দেশটিকে ‘চরম মূল্য’ দিতে হবে বলেও সতর্ক করেছিলেন রাজ্যসভার এই আইনপ্রণেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কাশ্মীরে বৃহত্তর স্বায়ত্তশাসন চান কংগ্রেস নেতা চিদাম্বরম

আপডেট সময় ১২:৩৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭