ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমারে দুই বিদেশি সাংবাদিক আটক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের পার্লামেন্ট কম্পাউন্ডের কাছে ড্রোন উড্ডয়নের অভিযোগে দুই বিদেশি সাংবাদিককে আটক করা হয়েছে। আটককৃত দুই সংবাদিক হচ্ছেন সিঙ্গাপুরের লাউ হন মেন এবং মালয়েশিয়ার মক চৌ লিন। তারা তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টার্কিশ রেডিও অ্যান্ড টেলিভিশন কর্পোরেশন (টিআরটি)-এর সংবাদকর্মী। শনিবার মিয়ানমারের পুলিশ তাদের আটকের কথা জানায়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

পুলিশের দাবি, গ্রেফতারকৃত ব্যক্তিরা শুক্রবার রাজধানী নেপিদো’র পার্লামেন্ট ভবন এলাকায় একটি ড্রোন উড্ডয়ন করেছিল। এ সময় তাদের সঙ্গে থাকা টেলিভিশনের যন্ত্রপাতিও জব্দ করা হয়। গ্রেফতার করা হয় তাদের চালককে।

মিয়ানমারে ওই সাংবাদিক যেখানে উঠেছিলেন পরে সেখানে অভিযান চালিয়ে তাদের কম্পিউটার ও মেমরি স্টিক জব্দ করে পুলিশ।

মিয়ানমারের জেবু থিরি থানার পুলিশ কর্মকর্তা স্যান অং। আনাদোলু এজেন্সি’কে তিনি বলেন, বিনা অনুমতিতে আমদানিকৃত ড্রোন রাখার দায়ে তাদের বিরুদ্ধে আমদানি-রফতানি আইন অনুযায়ী অভিযোগ গঠন করা হবে।

তিনি বলেন, চলমান তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিয়ানমারে দুই বিদেশি সাংবাদিক আটক

আপডেট সময় ০৬:০২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭