ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৫৭ ধারার মামলা তুলে নিচ্ছেন ড. মনসুর

অাকাশ নিউজ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. ফাহমিদুল হকের বিরুদ্ধে একই বিভাগের শিক্ষক ড.আবুল মনসুর আহাম্মদের করা ৫৭ ধারার মামলাটি প্রত্যাহার করবেন বলে সম্মতি জ্ঞাপন করেছেন।আজ ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

রোববার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একডেমিক কমিটির এক সভায় আলোচনার পরিপ্রেক্ষিতে ড. ফাহমিদুল হক ফেসবুকে তার পোস্টের জন্য দুঃখ প্রকাশ করলে আবুল মনসুর আহাম্মদ মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।এর আগে বৈঠক সূত্রে জানা যায়, ড. ফাহমিদুল হক যদি ক্লোজ গ্রুপটিতে লেখা পোস্টের জন্য দুঃখ প্রকাশ করেন তাহলে মামলা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করবেন ড. আবুল মনসুর আহাম্মদ।

রোববার একাডেমিক কমিটির সভা শুরু হয় বেলা ৩ টায় চলে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত। তবে আড়াই ঘণ্টার এই সভাতেও বিভাগের শিক্ষকের বিরুদ্ধে আরেক শিক্ষকের দায়ের করা ৫৭ ধারার মামলা নিয়ে কার্যত কোনো সমাধানে পৌঁছানো যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্স শিক্ষার্থীদের ফলাফল প্রকাশে বিলম্ব হওয়াকে বিষয়কে কেন্দ্র করে ফেসবুকের একটি ‘ক্লোজ গ্রুপে’ মতামত প্রকাশ করেন বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদুল হক। এর জের ধরে তার বিরুদ্ধে বৃহস্পতিবার ৫৭ ধারায় মামলা করেন একই বিভাগের অধ্যাপক আবুল মনসুর আহমেদ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৫৭ ধারার মামলা তুলে নিচ্ছেন ড. মনসুর

আপডেট সময় ০১:৩৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭