ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

তাজমহলে নমাজ নিষিদ্ধের দাবি আরএসএসের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের জনপ্রিয় পর্যটন কেন্দ্র তাজমহল নিয়ে বিতর্ক থামছেই না। কিছুদিন আগে এক বিজেপি নেতা তাজমহলের নাম পরিবর্তন করে তাজমন্দির করার দাবি জানান।

এবার তাজমহল চত্বরে নমাজ বন্ধের দাবি তুলল সঙ্ঘের শাখা সংগঠন অখিল ভারতীয় ইতিহাস সংকলন সমিতি। তাদের দাবি, তাজমহল চত্বরে হয় শিবস্তোত্র পড়তে দেয়া হোক, অথবা নামাজ পড়া বন্ধ করা হোক।

ড. বালমুকুন্দ পান্ডে নামে ওই সংগঠনের এক কর্তা শুক্রবার বলেন, তাজ আমাদের জাতীয় সম্পদ। তাহলে কেন ধর্মীয় কারণে তাজ ব্যবহার হবে? এখনে নমাজ পড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা উচিত। প্রসঙ্গত, তাজমহলের গা ঘেঁষেই রয়েছে মসজিদ। তাই জুম্মার নমাজ পড়তে প্রতি শুক্রবার তাজমহল চত্বরে জমা হন প্রচুর মানুষ। সেদিন পর্যটকদের জন্য বন্ধ রাখা হয় তাজ।

এই প্রসঙ্গে মসজিদের ইমাম বলেন, সমাধির ওপর শিবস্তোত্র পাঠ করা যায় না। বরং কথা বলে একটা সমাধানের পথ খোঁজা উচিত। কয়েকদিন আগে, তাজমহল চত্বরে জোর করে ঢুকে শিবস্তোত্র পাঠ করেছিল যোগী আদিত্যনাথের হাতে তৈরি, ‘হিন্দু যুবা বাহিনী’র সদস্যরা।

বিজেপি নেতা বিনয় কাটিয়ার তাদের সমর্থনে বলেছিলেন, আজ যেখানে তাজ, সেখানে আসলে শিবমন্দির ছিল। ফলে এর নাম বদলে তাজমন্দির করে দেয়া হোক।

তবে জানা গেছে, দেশের পর্যটন মানচিত্রের অন্যতম আকর্ষণ তাজ নিয়ে জলঘোলা মোটেই পছন্দ করছে না মোদি সরকার। কেন্দ্রের ইঙ্গিতে পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবারই তাজ ঘুরে গেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। আর পরের দিনই তাজমহলে নমাজ নিষেধাজ্ঞার দাবি বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢালল বলেই মনে করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী

তাজমহলে নমাজ নিষিদ্ধের দাবি আরএসএসের

আপডেট সময় ১২:৪২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭