ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুম্বাইয়ের বান্দ্রা স্টেশনে আগুন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের মুম্বাইয়ে বান্দ্রা রেল স্টেশনে সংলগ্ন বস্তিতে আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছেন দমকলকর্মীরা। বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে বেহরামপাড়া বস্তিতে আগুন লাগে। সেই আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে স্টেশন চত্ত্বরে। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলে দমকল সূত্রে খবর।

দমকলকর্মীদের একজন জানান, ‘আগুন নেভানোর কাজ চলছে। ঘটনায় এক জন দমকলকর্মী আহত হয়েছেন।’ বস্তি ছাড়িয়ে আগুন ছড়িয়ে পড়েছে স্টেশন চত্ত্বরে। যাত্রী চলাচলের জন্য ওভার ব্রিজও আগুনের গ্রাসে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে দমকলের ১৬টি ইঞ্জিন।

রেলওয়ে কর্তৃপক্ষ বলেছেন, আগুনে রেলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মিড-ডে’র প্রতিবেদনে বলা হয়েছে, আজ বিকালে উচ্ছেদ অভিযান চলাকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মুম্বাইয়ের বান্দ্রা স্টেশনে আগুন

আপডেট সময় ০৮:০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭