ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জের ফতুল্লার ছেলেকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলো মা

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর হক বাজার এলাকায় কমলাপুর-নারায়ণগঞ্জ রুটে চলন্ত ট্রেনের নিচে ছেলে ফাহিমকে (৫) নিয়ে ঝাঁপ দিয়েছিল মা ফাতেমা (২২)। এসময় ট্রেনের নিচে দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা গেছে ফাহিম। ফাতেমাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে শহরের খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ফাহিম ইসদাইর এলাকার ভ্যানচালক বাদশা মিয়ার ছেলে। আহত ফাতেমা বাদশা মিয়ার তৃতীয় স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সংসারে অভাব অনটন নিয়ে বাদশা মিয়ার সঙ্গে ফাতেমার প্রতিদিন ঝগড়া লেগে থাকত। বাদশা মিয়া তাদেরকে ঠিকমতো ভরণ পোষণ দিতেন না। যে কারণে অভিমানে ফাতেমা তার ৫ বছর বয়সী শিশুকে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। ট্রেনের ধাক্কায় ফাতেমা ছিটকে রেললাইনের পাশে পড়লেও ছেলে ফাহিম ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে যান।
ফতুল্লা রেলষ্টশনের মাস্টার শাহাদাত জানান, শুনেছি হক বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছে। আর অপর একজন আহত হয়েছে। তবে কেউ কোনো খবর আমাদের দেয়নি ।
নারায়ণগঞ্জ শহরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি ডা: জান্নাতুল নাঈম জানান, ট্রেনে ধাক্কা খেয়ে ফাতেমা নামে এক নারী আহত অবস্থায় এসেছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

নারায়ণগঞ্জের ফতুল্লার ছেলেকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলো মা

আপডেট সময় ০৬:৫০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭