নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল মিলে ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনায় অন্তত চার শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার রাত সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনি জানান, আজ রাতের দিকে নারায়ণগঞ্জ থেকে চারজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগী নিয়ে আসা হয়েছে।
আহতরা হলেন সাজিব সরকার (৩২), রুবেল আহমেদ (২৮), নাজমুল (৩৩) এবং আবির (১৯)। জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, আহতদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। এর মধ্যে সাজীবের শরীরের ৭০ শতাংশ, রুবেলের ২৫ শতাংশ, নাজমুলের ২০ শতাংশ এবং আবিরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।
ডা. মাহমুদ আরও জানান, সাজীবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসাসেবা ও পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। অন্যদের প্রয়োজনীয় চিকিৎসা ও সার্বিক ব্যবস্থাপনা চলমান রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 


















