ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইন্দোনেশিয়ায় আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমে একটি এলাকায় এক আতশবাজি কারখানায় বিস্ফোরণের পর আগুনে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও ফায়ার ব্রিগেডের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার এ ঘটনায় আরো অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে তানগেরাং এলাকার কারখানাটি থেকে ঘন ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে। পাশাপাশি কারখানাটির একাংশ ধসে পড়েছে এবং নিকটবর্তী গাড়িগুলো পুড়ে গেছে বলেও দেখা গেছে। এসবিএস নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তানগেরাং শিল্প এলাকার ওই আতজবাজি কারখানাটিতে আগুন লাগে।

শেষ খবর পাওয়া পর্যন্ত দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছিলেন। ঘটনাস্থল থেকে দমকল কর্মী অনি সাহরোনি মেট্রো টিভিকে বলেছেন, “যারা নিহত হয়েছেন তাদের আর শনাক্ত করা সম্ভব নয়, তাদের দেহ পুরোপুরি পুড়ে গেছে।”

প্রত্যক্ষদর্শীরা সকালে দুটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। হতাহতরা সবাই কারখানাটির কর্মী বলে মেট্রো টিভিকে জানিয়েছেন টোনি রুস্তোনি নামের স্থানীয় এক কর্মকর্তা। মাত্র দেড়মাস আগে কারাখানাটির কার্যক্রম শুরু হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইন্দোনেশিয়ায় আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২৭

আপডেট সময় ০৪:০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭