ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও সততার উপর গুরুত্বারোপ ইউজিসি চেয়ারম্যানের সংসদে শিবির নেতাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে হট্টগোল, রুলিং দিলেন স্পিকার সৌদি আরবে বসবাস ও কর্মসংস্থানে নতুন নিয়ম, নিতে হবে ওয়ার্ক পারমিট ‘প্রযুক্তির ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে হবে তরুণদের’:বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ওমানে আরও এক ভারতীয় নাবিকের মৃত্যু আইনি জটিলতায় ৮৭ হাজার শিক্ষক পদে নিয়োগ-পদোন্নতি আটকা: শিক্ষামন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার নারীদের জন্য ১৫০০ বেডের দুটি বিশেষায়িত হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

দুই বোনকে আটকে রেখে টানা পাঁচ দিন ধরে ধর্ষণ

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে স্কুলে যাওয়ার পথে দুই বোনকে অপহরণের পর পাঁচ দিন ধরে ঘরে আটকে রেখে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। এই অভিযোগে দুইজনকে আটক করে ২২ অক্টোবর রোববার সন্ধ্যায় পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

আটককৃত হানিফা (৩৫) গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামের নুরুল হুদার ছেলে। অপরজন শাহিন আলম (১৮) একই গ্রামের হযরত আলী ছেলে।

ধর্ষণের শিকার কিশোরীদের স্বজনেরা ধর্ষিতাদের বরাত দিয়ে জানান, ধর্ষিতা দুই কিশোরী পৌর এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তারা উভয়ই সম্পর্কে চাচাতো বোন। ১৮ অক্টোবর দুপুরে অষ্টম শ্রেণির মডেল টেস্ট পরীক্ষায় অংশ নিতে বিদ্যালয়ে যাওয়ার পথে তাদের দুইজনকে জোর করে প্রাইভেটকারযোগে অপহরণ করেন অভিযুক্ত হানিফা ও শাহিন।

পরে তারা পার্শ্ববর্তী ময়মনসিংহের ভালুকা উপজেলার সিড স্টোর বাজারের পাশে একটি বাড়িতে আটকে রেখে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে গত পাঁচ দিন ধরে একাধিকবার ধর্ষণ করে। এ সময় তাদের শারীরিকভাবেও নির্যাতন করা হয়। বিশেষ কাজে অভিযুক্ত দুইজন বাসা থেকে বের হলে তাদের মুঠোফোনে বাড়িতে তাদের অবস্থান জানানো হলে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে ধর্ষকদের আটক করে নিয়ে এসে শ্রীপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে গত ১৮ অক্টোবর কিশোরীদের পরিবার থেকে শ্রীপুর থানায় একটি অপহরণের অভিযোগও দায়ের করা হয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, অভিযুক্ত দুইজনকে আটক করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

দুই বোনকে আটকে রেখে টানা পাঁচ দিন ধরে ধর্ষণ

আপডেট সময় ০৯:১৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭