ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাপানের আগাম নির্বাচনে বড় জয়ের পথে শিনজো অ্যাবে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও তার নেতৃত্বাধীন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি দেশটির আগাম নির্বাচনে বড় ধরনের জয়ের পথে। রবিবার ভোট শেষে বুথ ফেরত জরিপে ফল অনুসারে, ৪৬৫ টি আসনের মধ্যে তিনশ’র বেশি আসনে জয় পাবে অ্যাবের দল।

সাধারণ নির্বাচনের স্বাভাবিক সময় অনুযায়ী আগামী বছর ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অ্যাবে সংসদ ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দেন। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলে অ্যাবে দেশটির সংবিধান পরিবর্তনের উদ্যোগ নেবেন। রবিবার সকালে শুরু হওয়া ভোট ঘূর্ণিঝড়ে বাধাগ্রস্ত হয়েছে। কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ৪৭ প্রদেশে সকাল ৭ টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নিম্নকক্ষের ৪৬৫টি আসনে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), টোকিওর প্রথম নারী গর্ভনর ইরিকো কইকের নেতৃত্বাধীন কিবো নো তো পার্টি (আশার দল) এবং প্রধান বিরোধীদল ডেমোক্রেটিক পার্টির (ডিপি) নেতৃত্বাধীন জোট প্রতিযোগিতা করছে।

ক্ষমতায় যেতে কোনও জোটকে নিম্নকক্ষের ৪৬৫টি আসনের মধ্যে দুই তৃতীংশ (২৩৩ আসন) পেতে হবে। বুথ ফেরত জরিপের ফল সত্য হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো কোন প্রধানমন্ত্রী হিসেবে শিনজো আবে ক্ষমতায় সবচেয়ে দীর্ঘ মেয়াদ পার করবেন। এর ফলে সংবিধান সংশোধনে তাদের আর কোনো বাধা থাকবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাপানের আগাম নির্বাচনে বড় জয়ের পথে শিনজো অ্যাবে

আপডেট সময় ১১:১৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭