ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চুয়াডাঙ্গায় মন্দিরে প্রতিমা ভাঙচুর, আটক ১

চুয়াডাঙ্গার সংখ্যালঘু হরিজন সম্প্রদায়ের মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১১টায় শহরের মুক্তিপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই অভিযুক্ত লিটন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। লিটন শহরের মুক্তিপাড়ার মৃত মোহম্মদ শেখের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ছিল হিন্দু সম্প্রদায়ের কালি পূজা উৎসব। হরিজন সম্প্রদায়ের লোকজন শনিবার রাতে মন্দির বন্ধ করে বাসায় গেলে লিটন মদ্যপ অবস্থায় মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে। পরে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে তাকে আটক করে।

বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি গকুল সর্দ্দার ভুইমালি বলেন প্রতিবছর আমরা এই কালিমাতা পূজা করে থাকি। রাতে মন্দিরের আরতি শেষে বাসায় ঢুকলে লিটন মন্দিরে ঢুকে প্রতিমা ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় এলাকার লোকজন তাকে হাতেনাতে আটক করে।

প্রতিমা ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত লিটনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হরিজন সম্প্রদায়ের লোকজন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মন্দিরের সভাপতি গকুল সর্দ্দার বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করেছেন। আসামি লিটনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

চুয়াডাঙ্গায় মন্দিরে প্রতিমা ভাঙচুর, আটক ১

আপডেট সময় ১০:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭