ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্কুলের সাইনবোর্ডে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

আকাশ জাতীয় ডেস্ক :

স্কুলের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে এই লেখা ভেসে উঠে।

বিষয়টি নিয়ে ইতোমধ্যে এলাকায় সমালোচনা ও হইচই শুরু হয়েছে। বিএনপি নেতাকর্মীরা এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছে।

আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে উঠে। মুহূর্তের মধ্যে বিষয়ে নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। আমরা সবাইকে শান্ত করে রেখেছি। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।

এ বিষয়ে আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, স্কুল তালা মারা ছিল। আমি স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্কুলের তালা খোলার ব্যবস্থা করছি। বিষয়টি কিভাবে হয়েছে আমার জানা নেই। আর স্কুলের ডিজিটাল সাইনবোর্ডের নিয়ন্ত্রণ তো আমাদের কাছে থাকে না।

এ বিষয়ে জানাতে জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাসকে ফোন করা হলে তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে তিনি বিষয়টি শুনেছেন। ইতোমধ্যে ঘটনাস্থলে শাহপুর পুলিশ ক্যাম্পের সদস্যদের পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্কুলের সাইনবোর্ডে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

আপডেট সময় ১০:৫৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫