ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোংলায় হোটেলের খাবার খেয়ে একই পরিবারের সাতজনসহ মোট ৪০ জন অসুস্থ

আকাশ জাতীয় ডেস্ক :

বাগেরহাটের মোংলার নিউ প্যারাডাইস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের খাবার খেয়ে অন্তত ৪০ নারী-পুরুষ ও শিশু অসুস্থ হয়ে পড়েছেন। এরমধ্যে ১৪-১৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা যায়।

হাসপাতালে ভর্তি রোগীরা জানান, তারা সবাই মঙ্গল (৫ নভেম্বর) ও বুধবার বিভিন্ন সময়ে পৌর শহরের নিউ প্যারাডাইস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের গ্রিল ও নানরুটি খেয়েছিলেন। তারা কেউ পরিবারসহ আবার কেউ বন্ধু-বান্ধব মিলে খান। এ খাবার খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়েন। বুধ ও বৃহস্পতিবার দুদিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ২২ জন। ভর্তি হওয়াদের মধ্যে ৬-৭ জন চিকিৎসা নিয়ে বাড়ি গেলেও এখনো ভর্তি রয়েছেন ১৪-১৫ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও শহরের অন্যান্য ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা নেন আরও ১৭-১৮ জন। এদের মধ্যে এক পরিবারেরই অসুস্থ হয়েছেন সাতজন।

হাসপাতালে ভর্তি রহমাতুল্লাহ জানান, হোটেল প্যারাডাইস থেকে নেওয়া গ্রিল ও নানরুটি খেয়ে তার পরিবারের সাতজন অসুস্থ হয়ে পড়েন। এরপর তারা হাসপাতালে ভর্তি হন। দুদিন ধরে তারা হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে ভর্তি জহিরুল ইসলাম ও কামাল হাওলাদার বলেন, পাঁচ বন্ধু মিলে হোটেল প্যারাডাইস থেকে গ্রিল ও নানরুটি খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন হাসপাতালে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আফসানা নাঈমা বলেন, নির্দিষ্ট একটি হোটেল থেকে খাবার খেয়ে বেশ কিছু রোগী হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে কেউ কেউ চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন। আর ১৪-১৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। খাদ্যে বিষক্রিয়ায় এরা অসুস্থ হয়ে পড়েছেন।

এ বিষয়ে নিউ প্যারাডাইস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক খোরশেদ আলম বলেন, এটা ষড়যন্ত্র। প্রতিপক্ষরা এসব করাচ্ছেন ও ছড়াচ্ছেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে হোটেল মালিক খোরশেদ আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেকে আনা হলে তিনি দুঃখ প্রকাশ করেন বলে জানান উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বাসুদেব কুমার বিশ্বাস।

তিনি বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিতে হোটেল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিন বলেন, রোগীদের অভিযোগ পাওয়া গেলে হোটেলটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মোংলায় হোটেলের খাবার খেয়ে একই পরিবারের সাতজনসহ মোট ৪০ জন অসুস্থ

আপডেট সময় ০১:৩৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪