ঢাকা ০৫:২২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

জনগণের রায়কে অপমান করে রাজনীতি সম্ভব নয়: শফিকুর রহমান

অস্ট্রেলিয়ায় ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়’ শীর্ষক এক অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদের শেষ বক্তব্যে তিনি তৎকালীন প্রধানমন্ত্রীকে ভুল পথ থেকে সরে এসে জনগণের রায়কে সম্মান জানানোর আহ্বান জানিয়েছিলেন। তিনি স্পষ্ট করে বলেন, জনগণের রায়কে অবজ্ঞা করে বাংলাদেশে রাজনীতি করা সম্ভব নয়।

ডা. শফিকুর রহমান চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, তারা বিভিন্ন ধরনের প্রস্তাব বা কমিটিতে যুক্ত হওয়ার প্রলোভন দেখালেও কোনো লাভ হবে না। তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, এসব প্রলোভনে তাদের আদর্শ থেকে বিচ্যুত করা যাবে না এবং জনগণের এই দাবি আদায়ে তারা বদ্ধপরিকর। এছাড়া বাংলাদেশে বর্তমান সময়ে চলমান সন্ত্রাস ও নৈরাজ্যের পরিস্থিতিও ইনশাআল্লাহ দ্রুত শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনাদেরকে ওই দেবো, এই দেবো, আপনারা আসেন আমাদের সঙ্গে বসেন, কমিটিতে ঢোকেন। আমরা কনফিডেন্ট ইনশাআল্লাহ, এ দাবি আদায় হবে। ‘এই দাবি আমরা পরিত্যক্ত ঘোষণা করব না, এটা নিয়েই সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ’—বলেন তিনি। আমরা বলছি—যা দিতে বলছি, সেটা দিতে পারবেন। সেইটাও দিয়ে দেখেন যে, আমরা আমাদের আদর্শ থেকে, কমিটমেন্ট থেকে, সরে যাই কিনা।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উদ্দেশে তিনি কঠোর সমালোচনা করে বলেন, যখন তাদের হাতে অঢেল ক্ষমতা, অস্ত্র ও বাহিনী ছিল, তখনও তারা অপকর্মের কারণে দেশে টিকতে পারেনি। এখন তারা কীভাবে ফিরে আসার চিন্তা করে? তিনি আরও বলেন, তারা যে ঠিকানায় আশ্রয় নিয়েছেন, তা প্রতিনিয়ত দেশবাসীকে ব্যথিত করে। সীমান্তে কাঁটাতারের বিভীষিকা এবং আবরার ফাহাদকে পানির অধিকার নিয়ে কথা বলার কারণে নির্মমভাবে প্রাণ হারাতে হয়েছে—যাদের খুশি করতে এসব করা হয়েছিল, আজ তারাই সেখানে আশ্রয় নিয়েছে। সবকিছু সঙ্গে থাকা অবস্থায় আসতে পারেন নাই, থাকতে পারেন নাই, এখন আসবেন কিভাবে? ’।

জামায়াত আমীর আরও বলেন, সারা দেশের সন্তানদের নির্বিচারে গুম ও খুনের সময় তথাকথিত ভালো আওয়ামী লীগের মানুষদের কোথায় দেখা গিয়েছিল? বর্তমানে বিভিন্নভাবে রিফর্ম বা পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নাম শোনা যাচ্ছে, তবে এসবের মাধ্যমে জনগণের রায়কে আর অপমান করা যাবে না বলে তিনি মন্তব্য করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বার্লিনে জার্মান প্রেসিডেন্টের নৈশভোজে কাতারের আমির শেখ তামিমের সফর

জনগণের রায়কে অপমান করে রাজনীতি সম্ভব নয়: শফিকুর রহমান

আপডেট সময় ০৫:০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬