ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

ডিসেম্বরের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

মহান বিজয়ের মাস ডিসেম্বরকে ঘিরে মাসব্যাপী দলীয় ও রাষ্ট্রীয় কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই পরিকল্পনা তুলে ধরেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে রিজভী জানান, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে দলটি। একই সঙ্গে ‘গণতন্ত্রের মা’ হিসেবে খ্যাত বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষেও কর্মসূচি পালন করা হবে।

তালিকায় থাকা অন্যান্য কর্মসূচির মধ্যে ২৫ ডিসেম্বর গুরুত্বপূর্ণ দিন হিসেবে পালন করা হবে। দীর্ঘ সংগ্রাম ও নির্বাসনের পর বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন হিসেবে এই তারিখে সম্মিলিতভাবে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান দলের এই নেতা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন যবিপ্রবি উপাচার্য

ডিসেম্বরের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

আপডেট সময় ০৫:১৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬