মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নিউ ইয়র্কের গভর্নর পদে জয়লাভ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী ক্যাথি হাচুল। তিনি পরাজিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সমর্থন পাওয়া রিপাবলিকান প্রার্থী ব্রুস এ. ব্ল্যাকম্যানকে। এর মধ্য দিয়ে এই রাজ্যে রিপাবলিকানদের বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতা গড়ার প্রত্যাশা মুখ থুবড়ে পড়ল।
২০২১ সালে তৎকালীন গভর্নর অ্যান্ড্রু কুওমো যৌন কেলেঙ্কারির দায়ে পদত্যাগ করলে হাচুল দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০২২ সালে রিপাবলিকান নেতা লি জেলডিনের সঙ্গে কঠিন লড়াইয়ে জিতে তিনি প্রথম পূর্ণ মেয়াদ লাভ করেছিলেন। বর্তমান ফলাফল তার রাজনৈতিক অবস্থানকে আরও সুসংহত করল। অ্যান্ড্রু কুওমো যৌন কেলেঙ্কারির অভিযোগে পদত্যাগ করার পর ২০২১ সালে দায়িত্ব গ্রহণকারী এই বর্তমান গভর্নরের বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ার রিপাবলিকানদের আশার অবসান ঘটাল এই নির্বাচনিফলাফল।
নির্বাচনী প্রচারণায় হাচুল ট্রাম্প প্রশাসনের সঙ্গে নিজের মতপার্থক্যকে সামনে নিয়ে আসেন এবং ব্ল্যাকম্যানের ওপর ট্রাম্পের সমর্থনের কঠোর সমালোচনা করেন। সেই সঙ্গে তিনি রাজ্যে জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ ও শিক্ষা খাতে বড় ধরনের বিনিয়োগের প্রতিশ্রুতি দেন।
অন্যদিকে নাসাউ কাউন্টির এক্সিকিউটিভ ব্ল্যাকম্যান হাচুলকে সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। তার অভিযোগ ছিল, বর্তমান গভর্নরের নীতির কারণে নিউ ইয়র্ক অনিরাপদ ও ব্যয়বহুল হয়ে উঠেছে। এছাড়া ম্যানহাটনের কনজেশন প্রাইসিং কর্মসূচি এবং মেয়র জোহরান মামদানির সঙ্গে সুসম্পর্কের বিষয়েও হাচুলকে আক্রমণ করেন ব্ল্যাকম্যান।
উল্লেখ্য যে, ব্ল্যাকম্যানকে জেতাতে ট্রাম্প ব্যক্তিগতভাবে সক্রিয় ছিলেন। গত আগস্টে লং আইল্যান্ডে হাচুলকে ‘অপরাধের ক্ষেত্রে দুঃস্বপ্ন’ বলে মন্তব্য করেন ট্রাম্প। এমনকি অক্টোবরে সিরাকিউসে গিয়ে ব্ল্যাকম্যানের নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশও নিয়েছিলেন সাবেক এই প্রেসিডেন্ট।
আকাশ নিউজ ডেস্ক 






















