ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্রী স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদের পথে এগিয়েছে আওয়ামী লীগ : ইশরাক হোসেন মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বস্তু বোমা নয়: ডিএমপি গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক

সেপটিক ট্যাংকের দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

একটি মাদ্রাসার নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের দেয়াল ধসে আতিয়ার রহমান (৪০) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন।

শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার গুলিয়াখালী ফাজিল মাদ্রাসায় এ ঘটনাটি ঘটে।

আতিয়ার যশোর সদর উপজেলার আসাইল গ্রামের বদরুল আলমের ছেলে। এ সময় আহত হয়েছেন নয়ন নামের আরেক শ্রমিক। বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানা ওসি মো. মাহমুদুর রহমান।

মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় গুলিশাখালী বাজার সংলগ্ন ওই মাদ্রাসায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মাণাধীন নতুন ভবনের সেপটিক ট্যাংকের নির্মাণ কাজ করছিলেন চার শ্রমিক। দুপুর ১২টার দিকে হঠাৎ করে ট্যাংকের এক পাশের দেয়াল ধসে পড়লে কর্মরত শ্রমিক অতিয়ার রহমান ও নয়ন দেয়ালের নিচে চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয় লোকজনের পাশাপাশি মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টা অভিযান শেষে আতিয়ার রহমানের লাশ উদ্ধার করা হয় এবং আহত নয়নকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়।

মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. গোলাম ফারুক জানান, ট্রিপল নাইন (৯৯৯)-এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রচণ্ড বৃষ্টি ও ঘটনাস্থলে মানুষের ভিড়ের থাকায় উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হয়।

মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, আতিয়ার রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

সেপটিক ট্যাংকের দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০৫:৫০:৩০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬