ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এটিএম থেকে বেরিয়ে এল হাতে লেখা চিরকুট

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এক ব্যক্তি এটিএম বুথে গেছেন অর্থ তুলতে। পিন নম্বর টিপলেন। অর্থের পরিমাণও লিখলেন। বের হয়ে এল অর্থ। এরপর বের হওয়ার কথা অর্থ উত্তোলনের রসিদ। কিন্তু তার বদলে বের হয়ে এল হাতে লেখা চিরকুট। লেখা—‘দয়া করে সাহায্য করুন। আমি এখানে আটকে আছি। আমার কাছে ফোন নেই। আমার বসকে ফোন দিন।’

ঘটনাটি যুক্তরাষ্ট্রের টেক্সাসের করপাস ক্রিস্টি শহরের ব্যাংক অব আমেরিকার এটিএম বুথের। গত বুধবারের। ঘটনাটা বেশ কয়েকজনের ক্ষেত্রে ঘটেছে। কিন্তু তাঁরা পাত্তা দেননি।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, একজন ব্যক্তি ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে এটিএম বুথ সংলগ্ন ঘর থেকে এক ব্যক্তিকে উদ্ধার করে। তিনি প্রায় দুই ঘণ্টা সেখানে আটকা ছিলেন। আর মোবাইল ফোনটি রেখে গিয়েছিলেন বুথের সামনে পার্কিং করা গাড়িতে।পুলিশ বলছে, ঘটনা শুনে প্রথমে তারা ভেবেছিল কেউ মজা করছেন। তবে ঘটনাস্থলে পৌঁছে তারা দেখল, ভেতরে একজন আটকা পড়েছে। দরজা ভেঙে পুলিশ তাঁকে উদ্ধার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এটিএম থেকে বেরিয়ে এল হাতে লেখা চিরকুট

আপডেট সময় ০৫:৪৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭