ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করা সম্ভব নয়।

একই সঙ্গে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সংস্কার এবং অতীতের হামলা-নির্যাতনের বিচার দাবি করেন।

শনিবার রাজধানীর ডিআরইউ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘সম্প্রীতির জুলাই: জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্বপ্ন নিয়ে গড়ে ওঠা একটি আন্দোলন, যেখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ অংশ নিয়েছিলেন।

তার ভাষ্য, আন্দোলনের শুরু থেকেই এর অসাম্প্রদায়িক চরিত্র ছিল এবং এতে অন্তত নয়জন সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য শহীদ হন।

আওয়ামী লীগ সরকারকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, অতীতে ধর্মনিরপেক্ষতার নামে সংখ্যালঘু সম্প্রদায়কে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে।

তার মতে, সংখ্যালঘুদের একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ওপর নির্ভরশীল না থেকে সব দলের সঙ্গে সম্পর্ক রাখা উচিত। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোরও উচিত সংখ্যালঘুদের আস্থা অর্জনে কাজ করা, যাতে তারা অনিরাপদ বোধ না করেন।

জুলাই-পরবর্তী পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দির পাহারা দিয়েছিলেন। তবে এমন পরিস্থিতি সৃষ্টি হোক, সেটি কেউ চায় না। সংকটের সময় বিভাজন ভুলে একসঙ্গে দাঁড়ানোর যে উদাহরণ জুলাইয়ে তৈরি হয়েছিল, সেটি ধরে রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলসহ অতীতের সব হামলার ঘটনার বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে নাহিদ ইসলাম বলেন, সবার অধিকার নিশ্চিত করতে সংস্কার অপরিহার্য। বিচারব্যবস্থা স্বাধীন ও নিরপেক্ষ হলে তার সুফল সব নাগরিকই পাবেন।

তিনি বলেন, শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তি আরও মজবুত হবে।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নাহিদ ইসলাম বলেন, বিরোধী দলগুলোর বিরুদ্ধে আবারও দমন-পীড়নের পুরোনো সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা দেখা যাচ্ছে।

তার দাবি, জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন, বিচার নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার কার্যকর পদক্ষেপ নিলে বিরোধী দলগুলো সহযোগিতা করতে পারত। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট উত্তরণে সব পক্ষকে দায়িত্বশীল আচরণের আহ্বানও জানান তিনি।

এনসিপির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের, সেন্ট মেরি ক্যাথেড্রালের পরিচালক ফাদার এলবার্ট টমাস রোজারিও, এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদসহ বিভিন্ন সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না

আপডেট সময় ০৯:৪০:২২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬