ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি

আকাশ জাতীয় ডেস্ক: 

বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান (বিজেপি) ও ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, গত ১৭ বছর যে সরকার ছিল তাদের তুলনায় বর্তমান সরকারকে আমি ভালো দেখি। পত্রিকার পাতায় কোনো গুম, খুন ও ব্যাংক লুট, অদৃশ্য মামলা ও হয়রানির খবর নেই। ভোলাতে আমার এখানে কেউ বলতে পারবে না গত সাড়ে ৪ মাসে প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো হয়রানিমূলক মামলা, চাপ সৃষ্টি এবং দুর্নীতি করা হয়েছে।

তিনি বলেন, আমি মনে করি আগের যেকোনো সময়ের চেয়ে বর্তমান সময়কে আপনি কোনোভাবেই তুলনা করতে পারবেন না। সরকার দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে।

বুধবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৪টায় ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের লঞ্চঘাট সংলগ্ন সিসি ব্লক ধস কবলিত এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এসব কথা বলেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগের বিষয়ে পার্থ বলেন, মারামারির রাজনৈতিক সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। রাজনীতিতে আমাদের সবারই অশালীন বক্তব্য দেওয়া উচিত নয়, এগুলো মাথায় রাখা উচিত এবং ধৈর্য রাখা উচিত। এছাড়া নদী ভাঙনরোধসহ ভোলার সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান পার্থ।

এছাড়া ভোলা শহর রক্ষা বাঁধের ভাঙন হুমকি ঠেকাতে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এ সময় ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস, ভোলা জেলা বিজেপি সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন এমপি পার্থ। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে চিকিৎসাসেবা নিয়ে কথা বলেন তিনি। এছাড়া রোগীদের যথাযথ এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত কর‍তে হাসপাতাল কর্তৃপক্ষকে নানা নির্দেশনা প্রদান করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি

আপডেট সময় ১০:৪০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬