ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমারে রত্ন পাথর সংগ্রহকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ৫

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারে উত্তরাঞ্চলে খনি বর্জ্য থেকে রত্ন পাথর সংগ্রহকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষে পাঁচজন নিহত ও ২৫ জন আহত হয়েছে। এসব সংগ্রহকারীদের মূল্যবান পাথরের একটি খনিতে প্রবেশে পুলিশ বাধা দিলে এ সংঘর্ষ হয়। মাল্টি বিলিয়ন ডলারের এ শিল্পখাতে এটি সর্বশেষ সংঘর্ষের ঘটনা। শুক্রবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।

মিয়ানমারের কচিন রাজ্যের হপাকান্তে ‘১১১ কোম্পানি’ মালিকানাধীন একটি শিল্প প্লটে প্রবেশে প্রায় ৫০ জন সংগ্রহকারীকে পুলিশ বাধা দিলে এ সংঘর্ষ শুরু হয়।

রাষ্ট্র পরিচালিত গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানায়, সংঘর্ষ শুরু হওয়ার এক ঘণ্টা পর প্রায় ৬শ’ লোক এসে পুলিশের ওপর হামলা চালায় এবং তাদের যানবাহনে আগুন ধরিয়ে দেয়।

খবরে বলা হয়, ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালানোয় তারা হামলাকারীদের ছত্রভঙ্গ করতে গুলিবর্ষণ করে। সেখানে এ সংঘর্ষে পাঁচজন নিহত ও ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে পাঁচ পুলিশ সদস্য রয়েছে। বাসস

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিয়ানমারে রত্ন পাথর সংগ্রহকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ৫

আপডেট সময় ১০:২০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭