ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ডিএসইতে সূচকের ঊর্ধ্বগতি

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে মোট ১ হাজার ২৬০ কোটি ৯৩ লাখ ৪ হাজার ১৫৫ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন মোট ৩৯৩টি কোম্পানির ৪৯ কোটি ১৮ লাখ ৭২ হাজার ৫৮৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮৪টির শেয়ারের দাম বেড়েছে, ৬০টির কমেছে এবং ৪৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৬০ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯০০ দশমিক ২৭ পয়েন্টে অবস্থান করে।

এছাড়া ডিএসই-৩০ সূচক ১৭ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২১৯ দশমিক ৪৯ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১২ দশমিক ৮৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ২০১ দশমিক ৪৫ পয়েন্টে দাঁড়ায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএসইতে সূচকের ঊর্ধ্বগতি

আপডেট সময় ০৬:৫০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬