ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল : অর্থমন্ত্রী কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে: ববি হাজ্জাজ এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার রাবি ছাত্রীকে চাকু-পিস্তলের ভয় দেখানোর অভিযোগ, পদ্মায় ফেলে দেওয়ার হুমকি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান চলছে, তবে আলোচনার পরিস্থিতি নেই: ইরান শাপলা চত্বর হত্যাযজ্ঞ:শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

টানা তিন দিন দর পতন শেয়ারবাজারে

আকাশ জাতীয় ডেস্ক:

টানা তিন দিন দর পতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল রোববার দেশের প্রধান শেয়ারবাজারে ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে প্রায় ৫৯ শতাংশ দর হারিয়েছে। এতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায় ২০ পয়েন্ট হারিয়ে ৫৭৮৪ পয়েন্টে নেমেছে। এ নিয়ে গত তিন কর্মদিবসে সূচক হারিয়েছে ১১৪ পয়েন্টের বেশি।

এই দর পতনের জন্য নানা কারণের কথা বলা হচ্ছে। তবে মার্জিন ঋণ বিধিমালা সংশোধন নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অসন্তোষের কথা বেশি বলছেন একাধিক ব্রোকারেজ হাউসের কর্মকর্তা। তারা সমকালকে বলেন, বীমা খাতের শেয়ারের মার্জিন যোগ্যতা কমানো নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অসন্তোষ আছে। সাম্প্রতিক লেনদেনের একটা বড় অংশই ছিল বীমা খাতে। মার্জিন কমানোয় শেয়ারগুলোর দর কমছে। শুধু বীমা নয়, অন্য সব খাতেরই শেয়ারদর কমছে। তবে গতকাল ঢাকার শেয়ারবাজারে বীমার বাইরে অন্য সব খাতের বেশির ভাগ শেয়ার দর হারিয়েছে। বীমার ৫৮ কোম্পানির মধ্যে ৪৬টির দর বেড়েছে, কমেছে ১০টির। গড়ে সব শেয়ারের দর বেড়েছে দেড় শতাংশের বেশি।

সার্বিকভাবে শেয়ারদর কমার নেতিবাচক প্রভাব পড়েছে টাকার অঙ্কে শেয়ার কেনাবেচার পরিমাণে। গতকাল ডিএসইতে ৭৮০ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা ১ জুন বা গত প্রায় দুই মাসের সর্বনিম্ন। গত ১২ জুলাই এ বাজারে এক হাজার ৬৬৯ কোটি টাকার বেশি শেয়ার কেনাবেচা হয়েছিল। গতকাল সামিট অ্যালায়েন্স পোর্টের লেনদেন বৃদ্ধির কারণে সেবা ও নির্মাণ খাতের শেয়ার কেনাবেচা বেড়েছে। তবে সার্বিক বিচারে মোট লেনদেন কমলেও বীমা খাতের লেনদেন প্রায় ২৪ কোটি টাকা বেড়ে সাড়ে ৯৭ কোটি টাকায় উন্নীত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী

টানা তিন দিন দর পতন শেয়ারবাজারে

আপডেট সময় ১১:১০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬