ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তামিলনাড়ুতে ভবন ধসে ৮ জন নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যে শুক্রবার ভবন ধসে ৮ ব্যক্তি নিহত হয়েছেন। কর্মকর্তারা এ খবর জানান। গাড়িচালক ও পরিচ্ছন্নতা কর্মীসহ নিহত ৮ জনই রাষ্ট্রায়ত্ত পরিবহন কোম্পানির কর্মচারী।

কোম্পানির ১১ কর্মচারীর একটি দল একটি বাস ডিপোর পাশে অফিস ব্লকের ৬০ বছর পুরনো একটি দোতলা ভবনে ঘুমাচ্ছিলো। এ সময় ভবনের একাংশ ধসে পড়লে ৮ জনের মৃত্যু হয়।

তামিলনাড়ু রাজ্যের নাগাপট্টিনাম জেলার শীর্ষ সরকারি কর্মকর্তা সি সুরেশ কুমার বলেন, ‘এটি একটি পুরনো ভবন। স্টাফরা ঘুমানোর সময় হঠাৎ করে ধসে পড়ে।’

তিনি বলেন, উদ্ধার কর্মীরা ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষের নিচ থেকে তিন কর্মচারীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন তাদের একটি সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

রাজ্য সরকার নিহতদের পরিবারবর্গকে ২৩শ’ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেয়া ঘোষণা দিয়েছে।

ভারতে ভবন ধসের ঘটনা নৈমিত্তিক বিষয়। গত সোমবারও ব্যাঙ্গালোর নগরীতে গ্যাস ট্যাংক বিস্ফোরণের ফলে একটি এ্যাপার্টমেন্ট ব্লক ধসে অন্তত ৬ জন নিহত হয়েছেন। বাসস

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তামিলনাড়ুতে ভবন ধসে ৮ জন নিহত

আপডেট সময় ০৮:১৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭