ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৩০০ এমপিকে হাওড় ঘুরে আসার আহ্বান নাহিদের

আকাশ জাতীয় ডেস্ক:

বিরোধীদলীয় চিপ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, হাওড়ে ছয় মাস পানি থাকে ছয় মাস শুকনো থাকে। মানুষ ধান চাষ করে। এখানে আগাম বন্যায় ফসলের ক্ষতি হয়েছে। ভারতের পানি এসে ফসল নষ্ট করে দেয়। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমার মনে হয় সংসদের তিনশ এমপি এসে দেখে যাওয়া দরকার যে হাওড়ের মানুষ কত কষ্ট করে।

তিনি আরও বলেন, নেত্রকোনার হাওড়ের পথঘাটের অবস্থা খুবই খারাপ। আমরা জেলা শহর থেকে এখানে আসতে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা সময় লেগেছে। যোগাযোগ অবস্থা খুবই খারাপ। এখানে সরকারের দেওয়া সব সুবিধা নেই। এখানকার মায়েরা অসুস্থ হয়ে গেলে পথেই মারা যান। কেউ জেলা শহরে গিয়ে ভালো স্কুলে পড়তে চাইলে সম্ভব হবে না। এই এলাকার মানুষের সমস্যা কেউ দেখে না। সরকার হাওড়ে মাছ ধরতে নিষেধ করেছে; কিন্তু আপনাদের কোনো প্রণোদনা দেয়নি। মানুষ কিভাবে চলবে, সেই বিষয়ে সরকার ব্যবস্থা করে দিচ্ছে না।

শুক্রবার বিকাল ৫টায় নেত্রকোনার খালিয়াজুরীতে এক পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। ‘জুলাই গড়তে পদযাত্রা’ কর্মসূচি উপলক্ষে এ পথসভার আয়োজন করা হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, আমরা চাইব, সরকার যেন হাওড়াঞ্চলের অবহেলিত মানুষের জন্য বিশেষ বরাদ্দ রাখে, বিশেষ পরিকল্পনা রাখে। এই হাওড়কে বিশেষভাবে গড়ে তুলতে এখানে পর্যটন গড়ে তোলা সম্ভব। এখানে ব্রডব্যান্ড নাই, ডিশ নাই, কিছুই নাই। হাওড়ে বিকল্প কর্মসংস্থান গড়ে তুলতে হবে। আমরা চাই এই এলাকার জনপ্রতিনিধি হাওড়ের সমস্যার কথা সংসদে তুলে ধরবেন।

নাহিদ বলেন, আমরা চেয়েছিলাম পুলিশের জন্য একটা স্বাধীন পুলিশ কমিশন গড়ে তুলবে। তা কিন্তু করা হয়নি। আপনারা হ্যাঁ-না ভোট দিয়েছিলেন! কিন্তু এই সরকার গণভোটকে অস্বীকার করল। আপনারা জুলাই চেতনাকে কাজে লাগিয়ে ক্ষমতায় গেলেন। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করলেন না। এটা হতে পারে না।

খালিয়াজুরিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির জ্যেষ্ঠ সদস্য সচিব ও উপজেলা কমিটির আহ্বায়ক মুশফিকুর রহমানের সভাপতিত্বে ‘জুলাই গড়তে পদযাত্রা’ কর্মসূচির পথসভায় বক্তব্য দেন- এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সচিব সারজিস আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম রাহমান খান পাঠান, জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইফতেখার শামীম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক জামিল ফয়েজী ও সাংগঠনিক সম্পাদক মিনহাজ সোহেলসহ দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৩০০ এমপিকে হাওড় ঘুরে আসার আহ্বান নাহিদের

আপডেট সময় ০৭:৫০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬