ঢাকা ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তের ছোড়া পাথরে সাব্বির হোসেন (২২) নামে এক যাত্রীর চোখে গুরুতর আঘাত লেগেছে। মঙ্গলবার বিকেলে উল্লাপাড়া ও জামতৈল রেলস্টেশনের মধ্যবর্তী কোনো স্থানে এ ঘটনা ঘটে।

আহত সাব্বির হোসেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা। তাকে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়েছে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি বিকেল সোয়া চারটার দিকে উল্লাপাড়া ও জামতৈল স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। পাথরটি জানালা দিয়ে ভেতরে ঢুকে সাব্বির হোসেনের ডান চোখে আঘাত হানে।

এতে তিনি গুরুতর আহত হন। ট্রেনটি জামতৈল স্টেশনে পৌঁছালে বিকেল সাড়ে চারটার দিকে সাব্বিরকে নামিয়ে কামারখন্দ উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠান।

জামতৈল রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার রাকিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পাথর নিক্ষেপের ঘটনায় আহত যাত্রীর ডান চোখে গুরুতর আঘাত লেগেছে। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ রেলওয়ে বাজার স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

আপডেট সময় ১১:৩৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬